Vijaypat Singhania and his family
Vijaypat Singhania: একসময় ছিলেন 'ধনী', আজ ১২০০০ কোটি টাকা হারিয়ে একেবারে 'নিঃস্ব'! জেনে নিন এই ভারতীয় ধনকুবেরের করুণ কাহিনী গ্রাফিক্স: বাহক

Bahok News Bureau: কথায় বলে আজ যে রাজা কাল সে ফকির। জীবনের এই পালাবদল হরদম ঘটে চলেছে। সত্যি মানুষের ভাগ্যের চাকা যে কখন কীভাবে ঘুরে যায় কেউ তা বলতে পারেনা। আমাদের দেশে এমন বহু তারকা ও ব্যবসায়ী রয়েছেন যাদের ক্ষেত্রে এই কথাটি বেশ খাটে। আজ আমরা এমন একজন ব্যক্তির সম্পর্কে বলতে চলেছি, যিনি একসময় হাজার হাজার কোটি টাকার মালিক ছিলেন, কিন্তু এখন তাঁর অবস্থা বড়ই শোচনীয়। আমরা কথা বলছি রেমন্ড (Raymond) নামক কোম্পানীর এককালীন কর্ণধার বিজয়পত সিঙ্ঘানিয়ার (Vijaypat Singhania) সম্পর্কে। আসুন জেনে নেওয়া যাক কি ঘটেছিল তাঁর সাথে।

আগে কেমন ছিল রেমন্ড কর্তার জীবন? (Vijaypat Singhania Life Story)

রেমন্ড নামক সংস্থাটি আমাদের দেশে বহুল পরিচিত। একটা সময় এই সংস্থার সর্বময়কর্তা ছিলেন বিজয়পত সিঙ্ঘানিয়া (Vijaypat Singhania)। একটা সময় আম্বানির থেকেও ধনী ছিলেন তিনি, কিন্তু এখন তাঁকে দেখলে আপনার চোখে জল আসবে। একটা সময় তাঁর বাড়ি ছিল অট্টালিকা সমান, তবে আজ তাঁর বাস সামান্য একটি ভাড়া বাড়িতে। তিনি একটা সময় ১২,০০০ কোটি টাকার মালিক থাকলেও আজ তাঁর এই করুণ জীবনের জন্য দায়ী তাঁর একটি ভুল সিদ্ধান্ত, যা বদলে দিয়েছে তাঁর গোটা জীবন। তিনি তাঁর সমস্ত সম্পত্তি তাঁর ছেলেকে হস্তান্তর করার পর তাঁর এই করুণ অবস্থা হয়েছে।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

কী ঘটেছিল?

বিজয়পত সিংহানিয়া (Vijaypat Singhania) ২০১৫ সালে তাঁর পুত্র অর্থাৎ বিজনেস টাইকুন এবং রেমন্ডের সিএমডি গৌতম সিংহানিয়াকে (Gautam Singhania), তাঁর এই সুবিশাল সাম্রাজ্য হস্তান্তর করেন। সমস্ত শেয়ার লিখে দেন ছেলের নামে। এরপর থেকেই বাবা ও ছেলের মধ্যে শুরু হয় দ্বন্দ্ব। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে ওঠে যে, বিজয়পত নির্মিত মুম্বাইয়ের জেকে হাউস (JK House) নামক বিলাসবহুল বাড়ি থেকে তাঁকে তাঁর ছেলে বার করে দেন। এরপর তাঁর ঠাঁই হয় সামান্য ভাড়া বাড়িতে।

প্রসঙ্গত, গৌতম সিঙ্ঘানিয়া এবং তাঁর স্ত্রী নওয়াজ মোদি সিঙ্ঘানিয়া (Nawaz Modi Singhania) তাঁদের বিবাহবিচ্ছেদের জন্য শিরোনামে রয়েছেন। রেমন্ড কর্তার বিচ্ছিনা স্ত্রী নওয়াজ মোদী সিঙ্ঘানিয়া বিবাহ বিচ্ছেদের (Divorce) জন্য গৌতম সিঙ্ঘানিয়ার কাছে তাঁর ৭৫ শতাংশ সম্পত্তি দাবি করেছেন, যা নিয়ে আলোচনা তুঙ্গে। রেমন্ডের শেয়ার সবচেয়ে খারাপ পর্যায়ে যাচ্ছে। এটি ২১ শতাংশেরও বেশি হ্রাস পেয়েছে এবং বিনিয়োগকারীরা ২৬৬১ কোটি টাকা হারিয়েছেন।

আরও পড়ুন: Tesla Cybertruck: এই গাড়ি এই দুনিয়ার নয়….! অবশেষে প্রকাশ্যে এলন মাস্কের টেসলার ‘Bullet Proof’ সাইবার ট্রাকের দাম, রয়েছে অবিশ্বাস্য ফিচার্স, জানুন বিশদে

 

আরও পড়ুন: International Day for the Abolition Of Slavery 2023: আজ আন্তর্জাতিক দাস প্রথা বিলোপ দিবস, কেন এই দিবস পালিত হয়? জানুন এর ইতিহাস, তাৎপর্য ও থিম

 

পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩

পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯ 

PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩

ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।

 

এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।

[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)

[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)

Published on Saturday, 2 December 2023, 11:01 pm | Last Updated on Friday, 8 December 2023, 11:19 pm by Bahok Desk