Bahok News Bureau : প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু তরুণ, দেশের সেবা করা এবং শত্রু দেশের চক্রান্তের হাত থেকে নিজের দেশকে রক্ষা করার উদ্দেশ্যে ভারতীয় সেনায় যোগ দেন। আজ আমরা আপনাদের বলতে চলেছি জওয়ানরা দেশসেবা করার জন্য সরকারের কাছ থেকে মাসিক কত টাকা বেতন পান (Salary of Indian Army) এবং যারা সেনাবাহিনীর শীর্ষে রয়েছেন, তাদের বেতন কত সেই সম্পর্কে কিছু কথা। আসুন প্রথমে জেনে নেওয়া যাক বেতনস্তর কি সেই সম্পর্কে।

বেতনস্তর কি?

বেতনস্তর হলো একটি প্রতিষ্ঠানের বেতন কাঠামোর মৌলিক একক, যার মাধ্যমে এক প্রতিষ্ঠানের এক জনের সঙ্গে অন্য জনের পদমর্যাদা এবং বেতনের পার্থক্য বোঝা যায়। ভারতে বেতনের ১৮টি স্তর রয়েছে। ভারতীয় সেনাদের (Indian Army) বেতন তাঁদের পদমর্যাদা অনুযায়ী নির্ধারিত হয়। এর মধ্যে একাধিক সুযোগ ও সুবিধা অন্তর্ভুক্ত থাকে। সপ্তম বেতন কমিশন চালু হওয়ার পর ভারতীয় সেনাবাহিনীর সদস্যদের বেতন (Salary of Indian Army) সংশোধন করা হয়েছে। আসুন এবার জেনে নেওয়া যাক ভারতীয় সেনার কোন পদমর্যাদার বেতন কত সেই সম্পর্কে বিস্তারিত।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

লেফট্যানেন্ট জেনারেল (Lieutenant and Lieutenant general) :

ভারতীয় সেনার লেফটেন্যান্ট পদমর্যাদার আধিকারিকদের বেতনের স্তর ১০। কোনো রকম ভাতা ছাড়া বেতন বাবদ তাঁরা সরকারের কাছ থেকে পান মাসিক ৫৬,১০০ থেকে ১,৭৭,৫০০ টাকা। লেফটেন্যান্ট জেনারেলদের বেতনের স্তর ১৫। সরকার প্রতি মাসে তাদের ন্যূনতম ১,৮২,২০০ টাকা থেকে সর্বোচ্চ ২,২৪,১০০ টাকা পর্যন্ত বেতন দেন।

লেফটেন্যান্ট কর্নেল ও কর্নেল (Lieutenant. colonel. and Colonel):

লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার আধিকারিকদের বেতনের স্তর ১২এ। লেফটেন্যান্ট কর্নেলদের ন্যূনতম বেতন শুরু হয় ১ লক্ষ টাকার উপর থেকে। তারা কোনো রকম ভাতা ছাড়া প্রতি মাসে বেতন হিসাবে পান ১,২১,২০০ থেকে ২,১২,৪০০ টাকা পর্যন্ত। ভারতীয় সেনার কর্নেলদের বেতনের স্তর ১৩। তারা বেতন বাবদ মাসিক ১,৩০,৬০০ টাকা থেকে শুরু করে ২,১৫,৯০০ টাকা পর্যন্ত পান।

ভারতীয় সেনা ক্যাপ্টেন ও সেনার মেজর (Indian Army Captain and Army Major) :

ভারতীয় সেনা ক্যাপ্টেনদের বেতনের স্তর ১০বি। সেনা ক্যাপ্টেনরা কোনো রকম ভাতা ছাড়া বেতন বাবদ মাসে ৬১,৩০০ থেকে ১,৯৩,৯০০ টাকা পান। ভারতীয় সেনার মেজর পদমর্যাদার আধিকারিকরা কোনো রকম ভাতা ছাড়া বেতন হিসাবে সরকারের কাছ থেকে পান ৬৯,৪০০ থেকে ২,০৭,২০০ টাকা।

বিগ্ৰেডিয়ার জেনারেল ও মেজর জেনারেল (Brigadier General and Major General):

ব্রিগেডিয়ার পদমর্যাদার আধিকারিকদের বেতনের স্তর ১৩এ। তাদের মাসিক বেতন ১,৩৯,৬০০ থেকে ২,১৭,৬০০ টাকার মধ্যে। মেজর জেনারেল পদমর্যাদার আধিকারিকদের বেতনের স্তর ১৪। তাদের ন্যূনতম মাসিক বেতন ১,৪৪,২০০ টাকা। এক জন মেজর জেনারেল মাসে সর্বোচ্চ ২,১৮,২০০ টাকা পর্যন্ত পেতে পারেন।

জেনারেল এইচএজি ও ভাইস চিপ অফ আর্মি (General HG and Vice Chief of Army):

শীর্ষ পদমর্যাদার লেফটেন্যান্ট জেনারেল এইচএজি বেতন স্তর ১৬। কোনো রকম ভাতা ছাড়া শীর্ষ পদমর্যাদার লেফটেন্যান্ট জেনারেলরা বেতন বাবদ ২,০৫,৪০০ থেকে ২,২৪,৪০০ টাকা পর্যন্ত পান। ভারতীয় সেনার ভাইস চিফ অফ আর্মি স্টাফের বেতন স্তর ১৭। ভাতা ছাড়া বেতন বাবদ তিনি ২,২৫,০০০ টাকা সরকারের কাছ থেকে পান। ভারতীয় সেনার সেনাপ্রধান চিফ অফ আর্মি স্টাফের বেতনের স্তর ১৮। কোনো রকম ভাতা ছাড়া তিনি বেতন পান মাসিক আড়াই লক্ষ টাকা।

প্রসঙ্গত, বেতন ছাড়াও ভারতীয় সেনার সদস্যদের বিমান ভ্রমণ, রেল ভ্রমণ এবং বাস ভ্রমণের খরচ সরকার বহন করে। এছাড়া মিলিটারি হাসপাতালে সেনা ও তার পরিবারের সদস্যরা বিনামূল্যে চিকিৎসা করানোর সুযোগ সুবিধা পেয়ে থাকেন।

IIT free online course: কোন ৭টি বিষয়ে? জেনে নিন

Corona Virus : বছর শেষে চোখ রাঙাচ্ছে কোভিড! ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ! বাড়ছে মৃতের সংখ্যা! জানুন বিস্তারিত

পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩

পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯ 

PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩

ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।

 

 

এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।

[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)

[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)

Published on Saturday, 23 December 2023, 8:58 am | Last Updated on Saturday, 23 December 2023, 8:58 am by Bahok Desk