
Table of Contents
Bahok News Bureau: কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা সংস্থা ও চ্যাটজিপিটি উদ্ভাবনকারী ওপেনএআই থেকে বহিস্কৃত প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) স্যাম অল্টম্যানকে নিযুক্ত করেছে সফটওয়্যার কোম্পানী মাইক্রোসফট (Sam Altman OpenAI CEO)। এদিকে শুধু স্যাম অল্টম্যান (Sam Altman) নয়, গ্রেগ ব্রকম্যানকেও নিয়োগ করছে মাইক্রোসফট। জানা গিয়েছে, মাইক্রোসফটের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গবেষণার সঙ্গে জড়িত থাকবেন অল্টম্যান এবং ব্রকম্যান। তাঁদের নিয়োগের এই কথা জানিয়েছেন মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা সত্য নাদেলা। তিনি জানান যে, স্যাম অল্টম্যান ও গ্রেগ ব্রকম্যান, একটি নতুন উন্নত এআই গবেষণা দলের নেতৃত্ব দেবেন।
অল্টম্যান সম্পর্কে কিছু কথা
প্রসঙ্গত, ৩৮ বছর বয়সি অল্টম্যান (Sam Altman OpenAI CEO) খুব অল্প সময়ের মধ্যেই গোটা বিশ্বে পরিচিতি লাভ করেছিলেন চ্যাটজিপিটির (ChaGPT) দৌলতে। তাঁর সংস্থার তৈরি এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চ্যাটবক্স অবাক করা সব কাজ করে দেখিয়েছে বিগত এক বছরে। কবিতা লেখা থেকে শুরু করে গল্প লেখা বা অ্যাপ্লিকেশন লিখে দেওয়া, পরীক্ষার প্রশ্নের জবাব দেওয়ার মতো কাজ সেকেন্ডে করে ফেলে এই চ্যাটবক্স। এদিকে পদ খুঁইয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ মুখ খোলেন অল্টম্যান।
কেনো ওপেনএআই সিইও পদ থেকে হলেন বহিষ্কার?
গত বছরের ১৭ই নভেম্বরে মাইক্রোসফটের অর্থায়নে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআই (OpenAI) কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিভিত্তিক পণ্য চ্যাটজিপিটি উন্মুক্ত করে। চ্যাটজিপিটির উদ্ভাবক ও ওপেনএআই সিইও ছিলেন স্যাম অল্টম্যান, তবে গত শুক্রবার ওপেনএআইয়ের পরিচালনা পর্ষদ চ্যাটজিপিটির উদ্ভাবক অল্টম্যানকে বহিষ্কার করে। জানা যায়, স্যাম অল্টম্যান ওপেনএআইকে নেতৃত্ব দেওয়ার মতো সক্ষমতা হারানোর কারণেই মূলত তাঁকে সিইও পদ থেকে সরানো হয়েছে।
নাদেলা কি বলেন?
সোশ্যাল মিডিয়াএক্সে একটি পোস্টে নাদেলা (Satya Nadella) বলেন, “একটি নতুন উন্নত এআই গবেষণা দলের নেতৃত্ব দিতে মাইক্রোসফটে যোগ দেবেন স্যাম অল্টম্যান। তিনি আরো জানান যে, ওপেনএআই এর আবেক প্রেসিডেন্ট গ্রেগ ব্রকম্যানও মাইক্রোসফটে যোগ দেবেন। এক্সের পোস্টে সত্য নাদেলা ওপেনএআইতে অল্টম্যানের পরিবর্তে যোগদান করা অন্তর্বর্তীকালীন সিইও হিসেবে এমেট শিয়ারের নিয়োগের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, “আমরা এমমেট শিয়ার এবং ওপেনএআই-এর নতুন নেতৃত্ব দলকে জানার এবং তাদের সাথে কাজ করার জন্য উন্মুখ৷”
পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩
পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯
PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩
ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।
এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।
[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)
[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)
Published on Monday, 20 November 2023, 11:43 pm | Last Updated on Friday, 8 December 2023, 11:21 pm by Bahok Desk







