Bahok News Bureau: আজ ভারতীয় প্রেক্ষাগৃহ গুলিতে মুক্তি পেল স্যাম মানেকশর জীবন মূলক কাহিনী স্যাম বাহাদুর। ভবানী আইয়ার, শান্তনু শ্রীবাস্তব, মেঘনা গুলজার রচিত মেঘনা গুলজার পরিচালিত রনি স্ক্রুওয়ালা প্রযোজিত ছবিটি নিয়ে দর্শকমহলে উচ্ছাস তুঙ্গে! ছবির মূল আকর্ষণ ভিকি কৌশলকে উরি:দ্য সার্জিক্যাল স্ট্রাইক এর পর স্ক্রুয়ালা র সঙ্গে আর রাজি র পর মেঘনা গুলজারের সঙ্গে আবার স্যাম বাহাদুর মুভিতে জোট বাঁধতে দেখা যাবে। এই মুভির ট্রেলার ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে দর্শক মনে। (Sam Bahadur Review)

ফিল্ড মার্শাল স্যাম হরমুসজি ফ্রামজি জামশেদজি মানেকশ, ওরফে স্যাম বাহাদুর, ১৯৭১ সালের যুদ্ধে ভারতীয় সেনার প্রতিনিধিত্ব করেছেন। সেই সময় মাত্র ১৩ দিনে পাকিস্তান সেনাবাহিনীকে কার্যত পর্যদস্তু করেছিলেন তাঁর বাহিনী। প্রায় ৯৩ হাজার সেনা ও সরকার আত্মসমর্পণ করে। তাঁর পারদর্শিতা, ব্যক্তিত্বকে সম্মান জানাতেই এই ছবি।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

‘আপ রাজনীতি সামভালিয়ে জিসকা আপকো ট্রেনিং মিলি হে’ 

‘ইয়ে জং হ্যায়, মুঝে অওর মেরে সোলজার কো ইসকি ট্রেনিং মিলি হে, আপ রাজনীতি সামভালিয়ে জিসকা আপকো ট্রেনিং মিলি হে’ পাকিস্তানের সঙ্গে যুদ্ধের প্রশ্নে দেশের তৎকালীন দোর্দণ্ড প্রতাপ প্রধানমন্ত্রীকে এই ধরনের কথা কেবল স্যামবাহাদুরই হয়তো বলতে পারেন। ভিকির চালচলন, বাচনভঙ্গি তে জীবন্ত হয়ে উঠেছেন মানেকশ (Sam Manekshaw)। তাঁর অভিনয় শিহরণ ফেলে দেওয়ার মতো। জিন্নার অনুরোধ ফেলে ইন্ডিয়ান আর্মিতে যোগদান থেকে শুরু করে একাত্তরের যুদ্ধ। পাকিস্তানের সঙ্গে আপস নয়, জেতাই একমাত্র পথ। এই মনোভাবটাই ট্রেলারের সময় থেকে ছবিটাকে এক নম্বরে রেখেছে ।

‘ ৭১ এর রাজনীতি বলতেই চোখের সামনে ভেসে ওঠে ইন্দিরা গান্ধীর মুখ। পাকিস্তানের সঙ্গে পূর্ব পাকিস্তান সংক্রান্ত বিষয়ে ১৯৭১- এর মতবিরোধ থেকে ওয়ার্কিং টেবিলের যুদ্ধ সব মিলিয়ে এক টানটান ট্রেলার ছবিটার উপর দর্শকের প্রত্যাশার খিদে বাড়িয়ে দেয়। একই সঙ্গে ইন্দিরা গান্ধীর ভূমিকায় ফাতিমা সানা শেখ (Fatima Sana Shaikh)-এর সঙ্গে ভিকির কথোপকথন যেন অন্য মাত্রা এনেছে। মানেকশ-র স্ত্রীর চরিত্রে সানয়া মালহোত্রা (Sanya Malhotra)। তার সঙ্গে ব্যক্তিগত জীবন থেকে যুদ্ধের ময়দানে ফৌজদের ফিল্ড মার্শাল – ৭১ সালের ঘটনাগুলোকে চাক্ষুষ প্রত্যক্ষ করতে ছবিটি দেখতে যেতেই হবে প্রেক্ষাগৃহে।

স্যাম মানেকশ কে? (Who is Sam Manekshaw?) 

ব্যাক্তি জীবনে কেমন ছিলেন মানেকশ? কি ই বা তার শিক্ষাগত যোগ্যতা?সেনাবাহিনী থেকে অবসরের পর মুম্বইয়ের সেন্ট জেভিয়ার্স কলেজে ‘লিডারশিপ’ শীর্ষক আলোচনা সভায় ভাষণ দেন ফিল্ডমার্শাল স্যাম। সেখানে নিজের শিক্ষাগত যোগ্যতাকে অকপটে তুলে ধরে তিনি। বলেন, ‘বিশ্বাস করুন, কোনও দিন কলেজে যাইনি। পরিবারের মধ্যে একমাত্র আমারই স্নাতকের কোনও ডিগ্রি নেই। থার্ড ডিভিশনে ইন্টার সায়েন্স পাশ করেছিলাম। বড়ি মুশকিল সে!’

১৯১৪-র ৩ এপ্রিল পঞ্জাবের অমৃতসরে একটি পার্সি পরিবারে জন্ম হয় মানেকশর। বাবা ছিলেন চিকিৎসক। পঞ্জাব থেকেই স্কুলের প্রাথমিক শিক্ষা শেষ করেন কিংবদন্তী সেনাপ্রধান। ভর্তি হন নৈনিতালের শেরউড কলেজে। কিন্তু মাত্র ১৫ বছর বয়সেই ১৯২৯ সালে কলেজ ছেড়ে দেন স্যাম।
১৯৩১-এ সিনিয়র কেমব্রিজ সার্টিফিকেট হাতে পান ফিল্ডমার্শাল। ভাষার উপর ভালো দখল থাকায় ডিসটিংশন পেয়েছিলেন তিনি। পরবর্তীকালে পাক সেনাপ্রধান জেনারেল টিক্কা খানকে কথার জালে ফাঁসাতে এই ডিগ্রি দারুণভাবে কাজে লেগেছিল তাঁর।

কলেজ ছেড়ে দেওয়ার পর ডাক্তারি পড়তে লন্ডন যেতে চেয়ে বাবার অনুমতি চেয়েছিলেন স্যাম। কিন্তু বয়স কম হওয়ায় তাতে রাজি হননি ফিল্ডমার্শালের বাবা। বাধ্য হয়ে অমৃতসরের হিন্দু কলেজে ভর্তি হন তিনি। ১৯৩২-এ পঞ্জাব বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে ইন্টার সায়েন্সের ফাইনাল পরীক্ষা দেন তিনি।ঠিক এই সময়ই দেরাদুনে ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমির প্রতিষ্ঠা করে ব্রিটিশ সরকার। ঐতিহ্য়বাহী এই প্রতিষ্ঠানের প্রথম ব্যাচের ক্যাডেট ছিলেন তিনি। ভর্তি হওয়ার জন্য দেওয়া পরীক্ষায় ষষ্ঠ স্থান পেয়েছিলেন ফিল্ডমার্শাল।

স্যাম বাহাদুর রিভিউ: 

আজ ১লা ডিসেম্বর , ভারতীয় প্রেক্ষাগৃহ গুলিতে মুক্তি পাচ্ছে স্যাম বাহাদুর। সেই উপলক্ষে ছবির একটি বিশেষ স্ক্রিনিং এ উপস্থিত ছিলেন বলিউডের একঝাঁক তারকা। ছবিটি দেখে আপ্লুত তারা।ভিকির প্রশংসায় ঢেকে গেছে সোশ্যাল মিডিয়া।১২সেকেন্ডের টিজারেই উর্দিতে হেঁটে দর্শকদের মন কেড়ে নিয়েছিলেন ভিকি। চরিত্র টি ফুটিয়ে তুলতে যথেষ্ঠ পরিশ্রম ও পড়াশোনা করতে হয়েছে তাকে , উর্দি পরা সেনানায়ক দের জীবন অভিনয়ের মধ্যে দিয়ে তুলে ধরতে পারলে ধন্য মনে হয়- জানাচ্ছেন কৌশল নিজেই।
সানি কৌশল জানাচ্ছেন ” জীবনের সেরাটা দিয়ে দিয়েছো”

অপরদিকে একদিন পর আগামীকাল মুক্তি পাচ্ছে রণবীর কাপুর – রস্মিকা মন্দনা অভিনীত অনিম্যাল ছবিটি।তাও শুভেচ্ছবার্তা দিতে ভোলেননি অভিনেত্রী রস্মিকা।যদিও বক্স অফিসের প্রতিযোগিতা নিয়ে তেমন চিন্তিত নন ভিকি। কারণ তাঁর মতে সবরকম ছবি থাকলে দর্শকদের ও স্বাদ বদল হয়, আর প্রতিযোগিতা স্বাস্থ্যকর হয়।

আরও পড়ুন: Unknown Facts: জানেন ভারতের সবচেয়ে গভীরতম নদী কোনটি? সহজেই ডুবে যায় গোটা কুতুব মিনার! জেনে নিন বিস্তারিত

আরও পড়ুন: Hriday Kumar Das Success Story: বাবা জমি বিক্রি করে ছেলেকে পড়ান,ছেলে আজ IRS অফিসার! জানুন সেই সাফল্যের গল্প

 

পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩

পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯ 

PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩

ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।

এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।

[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)

[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)

Published on Friday, 1 December 2023, 11:03 pm | Last Updated on Monday, 5 February 2024, 2:09 pm by Bahok Desk