বাহক নিউজ় ব্যুরো: সংখ্যালঘু প্রতিষ্ঠানকে সরকারি অনুদান দেওয়া নিয়ে বিশেষ রায় দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের তরফে স্পষ্টভাষায় জানানো হল যে, যে সমস্ত সংখ্যালঘু প্রতিষ্ঠান সরকারি অনুদান পায় তাঁদেরকে বিশেষ শর্ত মেনে চলতে হবে। একই আদালত সঙ্গে এও বলল যে, কোনো প্রতিষ্ঠান যখন সরকারি অনুদান পায়, তখন ওই প্রতিষ্ঠান সংখ্যালঘু কিনা, তা কোনোভাবেই দেখা হবে না। কারণ, সংবিধানে এমনটাই বর্ণিত আছে।
বিচারপতি সঞ্জয় কিষান কাউল ও বিচারপতি এম এম সুন্দরেশ এর বেঞ্চের অধীনে সরকারি অনুদান সম্পর্কিত রায়টি দেওয়া হয়েছে। এই বেঞ্চের অধীনে আদালতের তরফে স্পষ্ট বলা হয়েছে সরকারি অনুদান পাওয়া কোনো প্রতিষ্ঠানেরই মৌলিক অধিকার নয়। সরকার এই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে অনুদান দেওয়ার সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নজর দিয়ে, বিশ্লেষণ করে অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেবে।
দুই বিচারপতির এই বিশেষ বেঞ্চ বললেন যে, কোনো প্রতিষ্ঠান যদি সরকারি অনুদান না নিতে চায় এবং সরকারের শর্তাবলী পালন না করতে চায়, তাহলে সে নিজের শর্তের ভিত্তিতে কাজ করতে পারে। কিন্তু, কোনো প্রতিষ্ঠান কখনওই নিজের শর্তের ভিত্তিতে সরকারি অনুদান চাইতে পারবে না। উল্লেখ্য, এলাহাবাদ হাইকোর্টের একটি রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিল উত্তরপ্রদেশ সরকার। এই মামলার অধীনেই সোমবারে শুনানি হয় এবং এই শুনানিতেই সরকারি অনুদান সম্পর্কিত রায়টি দিলেন।
Published on Wednesday, 29 September 2021, 10:27 am | Last Updated on Wednesday, 29 September 2021, 10:27 am by Bahok Desk









