Parliament-Security Breach
Parliament-Security Breach: বেকারত্বের জ্বালা থেকেই সংসদে হামলা! জানালো অভিযুক্ত নিলামের মা, গ্রাফিক্স: বাহক

Bahok News Bureau: গতকাল পার্লামেন্টের ভিতরে ঘটে গেল এক ভয়াবহ ঘটনা। এই ঘটনা মনে করিয়ে দেয় ২০০১ সালের কথা। ওই বছর ১৩ই ডিসেম্বর পাকিস্তানের জঙ্গিরা ভারতের পার্লামেন্টে হামলা চালিয়ে ছিল। আর এর বেশ কিছু বছর পর গতকাল অর্থাৎ ওই একই দিনে সংসদে জিরো আওয়ার চলাকালীন চারজন হামলা চলালো সংসদে। যার মধ্যে দুই জন সংসদের ভিতরে প্রবেশ করে গিয়েছিল এবং দুইজন পার্লামেন্টের বাইরে দাঁড়িয়ে হলুদ রঙের ধোঁয়া উড়াচ্ছিল। দিল্লি পুলিশ জানিয়েছে, সংসদের নিরাপত্তা লঙ্ঘনের (Parliament-Security Breach) জন্য এই চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এই চারজন হামলাকারী কারা? 

গতকাল সংসদে হামলাকারী কোনো পাকিস্তানী জঙ্গি নয়, বরং তারা এ দেশেই মানুষ। এই চারজন হামলাকারীর মধ্যে তিনজন পুরুষ এবং একজন মহিলাও রয়েছেন। এই চার হামলাকারীর মধ্যে দুইজন অর্থাৎ সাগর শর্মা (Sagar Sharma) ও মনোরঞ্জন ডি (Monoranja D) সংসদের ভিতরে প্রবেশ করেছিল এবং ৪২ বছর বয়সী নিলাম (Neelam) এবং ২৫ বছর বয়সী আমল সিন্ধি (Amol Shinde) পার্লামেন্টের বাইরে ছিল। এই চারজন কিন্তু এক রাজ্যের নয়, আলাদা আলাদা রাজ্যের বাসিন্দা। তবে প্রশ্ন হলো কোন ক্ষোভ থেকে দেশের পার্লামেন্টের উপর হামলা চালালেন এই নাগরিকরা?

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

Parliament-Security Breach
Parliament-Security Breach: বেকারত্বের জ্বালা থেকেই সংসদে হামলা! জানালো অভিযুক্ত নিলামের মা, গ্রাফিক্স: বাহক

এ বিষয়ে কী জানিয়েছে অভিযুক্তদের পরিবার? 

হামলাকারী নিলামের পরিবারের পক্ষ থেকে জানা যাচ্ছে, নিলাম খুব উচ্চ শিক্ষিত। তিনি এমফিলের মতো রিসার্চ প্রোগ্রাম সম্পন্ন করেছেন। একই সাথে তিনি সিটেট পরীক্ষা দিয়ে পাশ করেছেন। নিলামের মা সাংবাদিকদের জানিয়েছেন, দীর্ঘদিন পড়াশোনার পরও একটি চাকরি মেলেনি তার মেয়ের। এই কারণে বেশ ডিপ্রেশনে ভুগছিলেন নিলাম। নিলামের মা আরো জানান যে, নিলাম মাঝে মধ্যেই বলতো তাঁর মরে যাওয়া উচিত, কারণ এত পড়াশোনা করেও দুই বেলা  ভাত জোগাড় করার ক্ষমতা নেই। 

যাই হোক সংসদের সুরক্ষা লঙ্ঘনকারী (Parliament-Security Breach) মনোরঞ্জন ডি-এর বাবা আবার অন্য কথা বলছেন। মনোরঞ্জন ডি-এর বাবার বক্তব্য, পার্লামেন্ট আমাদের দেশের মন্দির। যে মন্দির তৈরি করে গেছেন গান্ধীজি থেকে শুরু করে জওহরলাল নেহেরু। আর সেই মন্দিরে এমন হামলা করা অন্যায়। আমার ছেলে হলেও, এমন অন্যায় গ্রহণ যোগ্য নয়। এদিকে চার হামলাকারীর পরিবারের কেউই জানতো না তাদের ছেলে বা মেয়েরা এমন কান্ড করতে চলেছে। এক কথায় বেকারত্বের জ্বালা থেকেই এ কাজ করেছে নিলাম। তবে কী বেকারত্ব এতটাই বেড়েছে যে উচ্চ শিক্ষিতরা সন্ত্রাসবাদীতে পরিণত হচ্ছে? এর উত্তর না হয় আপনারাই দিন। 

Security Breach in Parliament : সংসদে প্রবেশ করা দুই যুবককে লোকসভার প্রবেশপত্র দিয়েছিলেন বিজেপি সাংসদ! কেনো দিলেন ভিজিটর পাস? জানুন বিশদে

 

 

Israel Hamas Conflict: এবার হামাসকে শেষ করার নতুন ছক কষলো ইজরায়েল! কী সেই ছক? জানুন বিস্তারে

 

পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩

পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯ 

PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩

ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।

 

 

 

এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।

[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)

[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)

 

Published on Thursday, 14 December 2023, 2:31 pm | Last Updated on Thursday, 14 December 2023, 2:31 pm by Bahok Desk