বাহক নিউজ় ব‍্যুরো: কুয়েতের প্রধানমন্ত্রী হিসেবে আবার‌ও নিয়োগ পেয়েছেন শেখ সাবাহ আল-খালিদ। তাকে নতুন একটি মন্ত্রিসভা গঠনের‌ও দায়িত্ব দেওয়া হয়েছে। কুয়েতের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স । কুয়েতি বার্তা সংস্থা কুনা জানিয়েছে ক্রাউন প্রিন্স শেখ মেশাল আল-আহমদ আল-সাবাহর জারি করা আমিরি আদেশে শেখ সাবাহকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে ফের নিয়োগ দেওয়া হয়েছে।

২০১৯ সাল থেকে কুয়েতের প্রধানমন্ত্রীর দায়িত্বে রয়েছেন তিনি । গত সপ্তাহে কুয়েতি আমি নওয়াফ আল-আহমদ আল-সাবাহ সাময়িকভাবে নিজের কিছু সাংবিধানিক দায়িত্ব ক্রাউন প্রিন্স এর হাতে সমর্পণ করেন। এইসব দায়িত্বের মধ্যে রয়েছে তাঁর উত্তরসূরি নির্বাচন ,প্রধানমন্ত্রীর নাম ঘোষণা এবং মন্ত্রিসভার শপথ প্রভৃতি ।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

এর আগেই অবশ্য সরকারের পদত্যাগপত্র গ্রহণ করেন কুয়েতি আমির। প্রায় এক মাস ধরে কুয়েতের সরকারপক্ষ ও বিরোধী আইন প্রণেতাদের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব চলছে। দুই পক্ষের এমন দ্বন্দ্বে স্থবির হয়ে পড়ে সরকারের কার্যক্রম। শেষ পর্যন্ত সঙ্কট কাটাতে ভেঙে দেওয়া হয় গোটা মন্ত্রিসভা।

Published on Friday, 26 November 2021, 9:45 am | Last Updated on Friday, 26 November 2021, 9:45 am by Bahok Desk