United States Olympic gymnast Simone Biles testifies during a Senate Judiciary hearing about the Inspector General's report on the FBI's handling of the Larry Nassar investigation on Capitol Hill, Wednesday, Sept. 15, 2021, in Washington. Nassar was charged in 2016 with federal child pornography offenses and sexual abuse charges in Michigan. He is now serving decades in prison after hundreds of girls and women said he sexually abused them under the guise of medical treatment when he worked for Michigan State and Indiana-based USA Gymnastics, which trains Olympians. (Saul Loeb/Pool via AP)

বাহক নিউজ় ব‍্যুরো: মানসিক অসুস্থতার কারণে টোকিও অলিম্পিক্সের বেশিরভাগ ইভেন্ট থেকে নিজের নাম তুলে নিয়েছিলেন সিমোনে বাইলস। এখন‌ও সে যন্ত্রণা তিনি কাটিয়ে উঠতে পারেননি। এদিন আদালতে এই নিয়ে কথা বলতে গিয়েই কেঁদে ভাসালেন বিশ্বের সেরা জিমন‍্যাস্ট।

অভিযোগ উঠেছে, আমেরিকার জাতীয় মহিলা জিমন‍্যাস্টিক দলের প্রাক্তন চিকিৎসক ল‍্যারি নাসার ধারাবাহিক ভাবে যৌন নির্যাতন করতেন। গত ১৮ বছর ধরেই এই কুকর্ম করে চলেছেন ল‍্যারি নাসার। বুধবার সেনেট জুডিসিয়ারি কমিটির সামনে সেই বিষয়েই সাক্ষী দিতে গিয়েছিলেন বাইলস। সঙ্গে ছিলেন সতীর্থ অ্যালি রাইসম‍্যান, ম‍্যাকালা মরোনি এবং ম‍্যাগি নিকোলস।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

চারবারের অলিম্পিক্স চ‍্যাম্পিয়ন বাইলস সেনেটের সামনে নিজেকে ধরে রাখতে পারেননি। সাক্ষী দিতে গিয়ে কেঁদে ফেলেন তিনি। বাইলস বলেন, আমেরিকার জিমন‍্যাস্টিক সংস্থা, অলিম্পিক্স ও প‍্যারাঅলিম্পিক্স সংস্থা, এবং তদন্তকারী সংস্থা ফেডারেল ব‍্যুরো অব ইনভেস্টিগেশন তাদের ভূমিকা সঠিকভাবে পালন করেননি। যার ফলে জিমন‍্যাস্টদের ওপর যৌন নির্যাতনের মাত্রা দিন দিন বেড়েছে। বিশেষ করে এফবিআই এর বিরুদ্ধে তিনি অভিযোগ জানান যে তাঁরা চোখ বন্ধ করে ছিল।

সেনেট জুডিসিয়ারি কমিটির সামনে সাক্ষী দিতে গিয়ে বাইলস আরো বলেন, ” ল‍্যারি নাসার তো অপরাধীই। ওকে যেমন আমি দোষ দিচ্ছি তেমনি দোষ দেবো আমাদের গোটা সিস্টেমকে। সিস্টেম ঠিক না হ‌ওয়ার কারণেই নাসার দিনের পর দিন এই খারাপ কাজ করে যেতে পেরেছেন‌। আমাদের জিমন‍্যাস্টিক সংস্থা এবং অলিম্পিক্স ও প‍্যারাঅলিম্পিক্স সংস্থা নিজেদের কাজটাই ঠিকমতো করেনি। এফবিআই তো চোখ বন্ধ করে বসেছিল। তারাও নিজেদের কাজটা ঠিকমতো পালন করেনি‌। তা না হলে এতদিন ধরে অপরাধ করে যেতে পারতো না নাসার।”

Published on Thursday, 16 September 2021, 8:08 pm | Last Updated on Thursday, 16 September 2021, 8:08 pm by Bahok Desk