
Table of Contents
Bahok News Bureau: ত্বক আমাদের শরীরের বৃহত্তম অঙ্গ এবং এটি শরীরের বাহ্যিক স্তরকে আবৃত করে। ত্বক মূলত জল, প্রোটিন, ফ্যাট এবং খনিজের সমন্বয়ে তৈরি যা রোগ সৃষ্টিকারী জীবাণুর বিরুদ্ধে ও শরীর থেকে অতিরিক্ত জল অপসারণ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। (skin care experts tips)

এছাড়া ত্বক তাপমাত্রা নিয়ন্ত্রক, তাপ অন্তরক, জ্ঞানেন্দ্রিয় এবং ভিটামিন-ডি (Vitamin D) উৎপাদক হিসাবেও কাজ করে। ত্বকের যত্ন কীভাব নেওয়া উচিত? শীতে ত্বকের জেল্লা কীভাবে ধরে রাখা সম্ভব? আজকের প্রতিবেদনে এই বিষয়ে ফিটনেস কোচ রুবিনা মল্লিকের পরামর্শ তুলে ধরা হল। (skin care experts tips)

ত্বকের যত্ন না নিলে কী হয়?
ত্বকের ন্যূনতম যত্ন না দিলে তার নিস্তেজ ও নিষ্প্রাণ হয়ে যায়। হয়তো মুখে কোন দাগছোপ বা ব্রণের সমস্যা নেই কিন্তু ত্বকের জেল্লা থাকে না। ত্বক ক্রমশ প্রাণহীন হয়ে পড়ে। এরকম হওয়ার হাত থেকে আপনি ই পারেন নিজের ত্বককে রক্ষা করতে। ত্বকের পরিচর্যায় কোলাজেন (collagen) নামক প্রোটিনের ভূমিকা অপরিসীম। ত্বকের জেল্লা বাড়ানো, চুলের গোড়া মজবুত সবেতে এই প্রোটিন খুব গুরুত্বপূর্ণ। তবে বয়স বাড়ার সঙ্গে শরীরে কোলাজিনের ঘাটতি দেখা যায় এবং তারই সাথে অস্বাস্থ্যকর খাবার খাওয়া, দূষণ, ধূমপান এই প্রোটিনের উৎপাদনের হার আরও কমিয়ে দেয়।

কী কী খেলে শরীরে কোলাজিন প্রোটিনের মাত্রা বাড়বে?
● প্রাণীজ উৎস: মূলত প্রাণীজ প্রোটিন (animal protein) কোলাজেনের ভালো উৎস। এই তালিকায় রয়েছে মাছ, মাংস, ডিম ইত্যাদির মতো খাবারগুলো। এছাড়া বাদাম, কাজু, কুমড়োর বীজ, টফু, দুধ ইত্যাদি থেকেও কোলাজেন প্রোটিন পাওয়া যায়।

● উদ্ভিজ্জ উৎস: পালং শাক, ব্রকলি এবং অন্যান্য শাকসবজি তে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন-এ (Vitamin A) এবং ভিটামিন -সি (Vitamin C) যা কোলাজেন উৎপাদনে এবং ত্বকের মেরামতে সাহায্য করে। এক্ষেত্রে ভিটামিন সি সমৃদ্ধ ফল ও ভীষণ কার্যকরী। তাই প্রচুর পরিমাণে সাইট্রাস ফল যেমন কমলা লেবু, পাতি লেবু খাওয়া উচিত।

শীতকালে ত্বককে সুস্থ রাখার জন্য যা যা মেনে চলা উচিত তা হল-
১. দিনে এবং রাতে ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে।
২. অতিবেগুনি রশ্মি (UV rays) ত্বকের ক্ষতি করতে পারে। অনেকেই জানেন না, বাড়ির মধ্যে থাকলেও ত্বকের ক্ষতি হতে পারে। তাই সর্বদা সানস্ক্রিন ব্যবহার করা উচিত।
৩. পর্যাপ্ত পরিমাণে জল খেয়ে নিজেকে হাইড্রেটেড রাখতে হবে।
৪. উষ্ণ জলে স্নান করা থেকে বিরত থাকতে হবে।
৫. নিয়মিত লিপ বাম ব্যবহার করা উচিত।

একটি ভালো স্কিন কেয়ার রুটিং আপনার ত্বককে সুস্থ রাখতে পারে এবং আপনার বয়স ধরে রাখতে সাহায্য করতে পারে। তাই অবশ্যই নিজের ত্বকের যত্ন নেওয়া উচিত। (Skincare-Experts Tips)
পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩
পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯
PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩
ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।
এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।
[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)
[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)
Published on Sunday, 10 December 2023, 2:17 pm | Last Updated on Sunday, 10 December 2023, 3:48 pm by Bahok Desk








