বাহক নিউজ় ব্যুরো: কাজের সূত্রে হোক বা ঘুরতে দূরে কোথাও গিয়ে একদিনের জন্য হলেও থাকতেই হয় কোনো হোটেলে। চার দেওয়ালের আড়ালে একাই থাকুন বা কাছের কোনো মানুষের সাথে, কিছু গোপনীয় কাজ থাকতেই পারে। সেগুলো কি সত্যিই গোপন থাকছে? হোটেলের ঘরে গোপন ক্যামেরা লাগানোর অসংখ্য অভিযোগ বিগত কয়েক বছরে সামনে এসেছে।তবে, স্মার্টফোনের মাধ্যমেই জানা যেতে পারে ক্যামেরা লুকানো আছে কিনা।

হোটেল ছাড়াও কাজের সূত্রে বা পড়াশোনা সূত্রে অনেককেই থাকতে হয় ভাড়া বাড়িতে। সেখানেও লাগানো থাকতে পারে গোপন ক্যামেরা। হোটেলের তুলনায় কম হলেও ভাড়া বাড়িতে গোপন ক্যামেরা লাগানোর কিছু অভিযোগও সামনে এসেছে বিগত কয়েক বছরে। চার দেওয়ালের আড়ালে নিজেদের গোপনীয়তা আর বজায় থাকে না। এখন হোটেলে হোক বা ভাড়া বাড়িতে, গোপন ব্যাপারগুলি গোপন থাকছে কিনা এটা বোঝার কিছু উপায় আছে। সেইদিকগুলো খেয়াল রাখতে হবে ভালো করে। সাধারণ স্মার্টফোনেই বোঝা যেতে পারে ঘরের চার দেওয়ালে কোনো ক্যামেরা লুকানো আছে কিনা। কীভাবে সেটা জেনে নেওয়া যাক

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

সোশ্যাল মিডিয়ার একজন জনপ্রিয় তারকা দেখিয়েছেন, ঘরের কোথাও লুকনো ক্যামেরা থাকলে ক্যামেরার উপর মোবাইল ফোনের টর্চের আলো ফেলা হলে সেটি সবুজ বা লাল হয়ে জ্বলজ্বল করে। এই পদ্ধতি কিছুটা জটিল, তবে করা সম্ভব।

একটি সহজ পদ্ধতিও রয়েছে গোপন ক্যামেরা আছে কিনা সেটি বোঝার জন্য। স্মার্টফোনের প্লে-স্টোরে ‘ফিং’ নামে একটি অ্যাপ আছে। সেই অ্যাপটি ইনস্টল করতে হবে। স্মার্টফোন থেকেই ওয়াইফাই নেটওয়ার্কে লগ ইন করলে, ওই ওয়াইফাইয়ের সঙ্গে জুড়ে থাকা যন্ত্রগুলোর তালিকা চলে আসবে। সেই তালিকায় যদি ক্যামেরা থাকে তাহলে বুঝতে হবে ঘরে কোনো গোপন ক্যামেরা আছে।

Published on Friday, 17 September 2021, 12:16 pm | Last Updated on Friday, 17 September 2021, 12:16 pm by Bahok Desk