
Table of Contents
Bahok News Bureau: গতকাল অর্থাৎ রবিবার ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী রইলো মহারাষ্ট্র (Maharashtra)। এদিন সকালে মহারাষ্ট্রের নাগপুরের কাছে এক সৌর বিস্ফোরক (Solar Industries Blast) প্রস্তুতকারক কোম্পানিতে ঘটে ভয়াবহ বিস্ফোরণ। এই ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৯জন। আহতের সংখ্যা ৩। সূত্র মারফত জানা যাচ্ছে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। কী কারণে ঘটলো এই বিস্ফোরণ? পুলিশ সূত্রে কী তথ্য উঠে আসছে? চলুন জেনে নিন।
মহারাষ্ট্রে মর্মান্তিক ঘটনা (Solar Industries Blast In Maharashtra):
মহারাষ্ট্রের নাগপুরের বাজারগাঁও এলাকায় গতকাল অর্থাৎ রবিবার সকাল ৯টা নাগাদ ঘটে যায় এক মর্মান্তিক বিস্ফোরণ। সূত্র মারফত জানা যাচ্ছে, সোলার ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়া লিমিটেড নামক এক কারখানায় এই দুর্ঘটনা (Solar Industries Blast) ঘটেছে। এই কারখানায় দেশের প্রতিরক্ষা বাহিনীর জন্য বিস্ফোরক ও ড্রোন তৈরি হতো বলে জানা যাচ্ছে। কাস্ট বুস্টার বিস্ফোরণ ঘটে এই দুর্ঘটনা ঘয়েছে বলে জানা যাচ্ছে।

মর্মান্তিক দুর্ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছেছেন নাগপুরের পুলিশ। এই ঘটনা সম্পর্কে নাগপুরের এফপি হর্ষ পোদ্দার জানিয়েছেন, ঘটনার ১২ জন শ্রমিক এই কারখানার কাস্ট বুস্টার বিভাগে কাজ করছিল। এই বিভাগে বিস্ফোরণ প্যাকেজিং-এর কাজ চললাকালীন ঘটে এই দুর্ঘটনা। তবে দুর্ঘটনার কারণ এখনো স্পষ্ট নয়। কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছে পুলিশ-প্রশাসন।
ভয়াবহ বিস্ফোরণে মৃতের সংখ্যা ৯ (Nine People Killed in Blast):
সূত্র মারফত জানা যাচ্ছে এখনো পর্যন্ত ৯ জন নিহত হয়েছে, যার মধ্যে ৬ জন মহিলা। এছাড়া ১০ থেকে ১৫ জন আহত হয়েছে এই দুর্ঘটনায়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের অবস্থাও খুব আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা।
নিহত পরিবারের পাশে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী:
এই মর্মান্তিক ঘটনার শোক প্রকাশ করে ট্যুইট করেন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ (Deputy CM Devendra Fadnavis)। তিনি ট্যুইট করে লেখেন, ‘‘অত্যন্ত দু:খজনক ঘটনা। নাগপুরের সোলার ইন্ডাস্ট্রিজে বিস্ফোরণে ৬ জন মহিলা-সহ ৯ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। রাজ্য সরকার এই শোকের সময়ে প্রতিটি পরিবারের পাশে রয়েছে।” মৃতদের পরিবারের পাশে দাঁড়িছে মহারাষ্ট্র সরকার। মুখ্যমন্ত্রী একনাথরাও শিন্ডে মৃতের পরিবারকে ৫ লক্ষ টাকা করে সাহায্য দেওয়ার কথা জানিয়েছেন।
পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩
পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯
PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩
ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।
এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।








