বাহক নিউজ় ব্যুরো: চীনের মহিলা মহাকাশচারী হিসেবে প্রথম ৪১ বছর বয়সী ওয়াং ইয়াপিং নির্মীয়মান স্পেস স্টেশন গেলেন। তিনজন চিনা মহাকাশচারী টিমের অন্যতম সদস্য তিনি। লংমার্চ ২এফ রকেটের মাধ্যমে মহাকাশে গিয়েছেন তারা । এই স্টেশনের নাম রাখা হয়েছে তিয়াংগং, যার অর্থ স্বর্গীয় প্রাসাদ। তবে তিনিই প্রথম চিনা মহিলা মহাকাশচারী যিনি এই ধরনের স্পেসওয়াক করলেন।
ছয় মাস ধরে তারা ওই স্পেস স্টেশনে থাকবেন। চীনের মহাকাশ গবেষণার ইতিহাসে এতদিন ধরে মহাকাশে থাকার নজির আর নেই । শনিবার চায়না ম্যানড স্পেস এজেন্সি বিবৃতিতে জানিয়েছে, দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিয়ে মহাকাশচারী জিয়াং জিগাং তিয়ানহে কোর মডিউলের ছিটকিনি খুলে ফেলেছেন। এরপরে যখন বেজিং-এ সকাল ৯ টা ৫৮ মিনিট তখনই জিয়া জিগাং, ওয়াং ইয়াপিং ও ইয়ে ঘুনফু একে একে কোর মডিউলে প্রবেশ করেছেন।
আরও পড়ুন – জানেন কি? অন্তরীক্ষে কেউ মারা গেলে কি পরিণতি হয় তাঁর?
সূত্রের খবর এই তিন মহাকাশচারী চীনের স্পেস সেন্টারের দ্বিতীয় ব্যাচ। গত সেপ্টেম্বর মাসে আরো তিনজন মহাকাশচারী তিন মাস ধরে ভবিষ্যতের এই স্পেস স্টেশনে ছিলেন। নানা ধরনের কারিগরি যন্ত্রপাতি তারা এই স্পেস স্টেশনের সঙ্গে সংযুক্ত করেন। এর মধ্যে তারা দুবার স্পেস ওয়াকও করেছিলেন। এবারও মহাকাশচারীরা নানা বিষয়ে গবেষণার পাশাপাশি দেশের উন্নতিতে কাজ করবেন । এদিকে গত এপ্রিল মাস থেকে এই স্টেশনটির কাজ শুরু করেছিল চীন। এটি চীনের তৈরী প্রথম ও বৃহত্তম তিনটি মডিউল যুক্ত স্পেশ স্টেশন।
Published on Wednesday, 20 October 2021, 12:34 pm | Last Updated on Wednesday, 20 October 2021, 12:34 pm by Bahok Desk









