Bahok News Bureau: আগামী বৃহস্পতিবার কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হতে চলেছে অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বিশ্বকাপ সেমিফাইনাল ম্যাচ (Australia Vs South Africa World Cup Semi Final 2023)। ক্রিকেটপ্রেমীদের মধ্যে এনিয়ে উন্মাদনা তুঙ্গে। এই ম্যাচ দেখতে কলকাতা সহ শহরতলি থেকে প্রচুর দর্শক ইডেন গার্ডেন্সে যাবেন। ম্যাচ শেষে সকল দর্শকদের বাড়ি ফেরার সুবিধার্থে একটি বিশেষ মেট্রো চালানো হবে ওইদিন। এই বিষয়ে বিজ্ঞপ্তি দিয়ে মেট্রোর তরফ থেকে জানানো হয়েছে।
কোথায় এই বিশেষ মেট্রো চলবে?
মেট্রো সুত্রে জানা গেছে, উত্তর–দক্ষিণ করিডরে অর্থাৎ ব্লু লাইনে দক্ষিণেশ্বর এবং কবি সুভাষের মধ্যে বিশেষ মেট্রো চলবে। ম্যাচ শেষে রাতে দুটি বিশেষ মেট্রো চালানো হবে। দুটি মেট্রো এসপ্লানেড স্টেশন থেকে ছাড়বে। যার মধ্যে একটি মেট্রো যাবে দক্ষিণেশ্বরে এবং অন্যটি যাবে কবি সুভাষে। মেট্রোর তরফ থেকে জানানো হয়েছে, দক্ষিণেশ্বরগামী মেট্রোটি এসপ্লানেড স্টেশন থেকে রাত্রি ১০ টা বেজে ৪৫ মিনিটে ছাড়বে। অপরদিকে, কবি সুভাষগামী মেট্রোটি একই সময়ে এসপ্লানেড স্টেশন থেকে ছাড়বে। দুটি মেট্রোই গন্তব্যস্থলে পৌঁছবে রাত্রি ১১ টা বেজে ১৮ মিনিটে। মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, মেট্রো দুটি যাত্রার সময় সমস্ত স্টেশনে দাঁড়াবে।
মেট্রো কর্তৃপক্ষ বরাবরই যাত্রীদের সুবিধার্থে তৎপর। পুজোর দিনগুলিতে যেমন রাত অবধি মেট্রো চালানো হয়, তেমনি ম্যাচ কিংবা বিশেষ কোনো অনুষ্ঠানের ক্ষেত্রেও বিশেষ মেট্রো চালানো হয়। ইডেন গার্ডেন্সে ক্রিকেট ম্যাচগুলিতে এর আগেও বিশেষ মেট্রো চালানো হয়েছিল। এমনকি, কর্তৃপক্ষ যুবভারতী স্টেডিয়ামে ফুটবল ম্যাচকে কেন্দ্র করে বিশেষ মেট্রো পরিষেবা দিয়েছিল। এর মাধ্যমে একদিকে যেমন মেট্রোর যেমন আয় হবে, এর পাশাপাশি অপরদিকে দর্শকদের ঘরে ফিরতে কোনোরকমের সমস্যা হবে না। মূলত এই লক্ষ্য নিয়েই এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আরও পড়ুন: Bhai Phota 2023: কেন ভাইয়ের কপালে চন্দন, দই এবং কাজলের ফোঁটা দেওয়া হয়? জানুন আসল কারণ
পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩
পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯
PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩
ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।
এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।
[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)
[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)
Published on Wednesday, 15 November 2023, 9:59 am | Last Updated on Friday, 8 December 2023, 11:23 pm by Bahok Desk










