বাহক নিউজ ব‍্যুরো: টোকিও প‍্যারাঅলিম্পিকে এবার ভারতের ঝুলিতে এল সোনা। শুটিং- এ সোনা জিতলেন অবনী লেখারা। জ‍্যাভলিনে জোড়া পদক জিতলো ভারত। পুরুষদের জ‍্যাভলিন থ্রোয়ে রূপো জিতলেন দেবেন্দ্র ঝাঝারিয়া। এক‌ই ইভেন্টে ভারতকে ব্রোঞ্জ এনে দিলেন সুন্দর গুরজার।

১০ মিটার এয়ার রাইফেল শুটিংয়ে নজির গড়লেন অবনীম ৬২১.৭ স্কোর করে ফাইনালে পদক জয়ের লক্ষ্যে পৌঁছান এই ভারতীয় শুটার।শুরুটা ধীরে হলেও চলতি গেমস থেকে ভারতের হয়ে চতুর্থ পদক জিতলেন মহিলা প‍্যারা শুটার।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

এক‌ইদিনে দেশের জন্য পঞ্চম পদক নিশ্চিত করলেন যোগেশ কাথুনিয়া। পুরুষদের ডিসকাস থ্রোর এফ ৫৬ ইভেন্টে তিনি রূপো জিতেছেন।

প‍্যারাঅলিম্পিকের শুটিংয়ে এর আগে কোনো ভারতীয় মহিলা সোনা জিততে পারেননি। ১৯ বছরের অবনী লেখারা টোকিওতে নিজের কেরিয়ারের প্রথম গেমস খেলতে গিয়েই অসাধ‍্য সাধন করেছেন। সোনা জেতার পাশাপাশি প‍্যারাঅলিম্পিকে বিশ্বরেকর্ড ছুঁয়েছেন ভারতীয় প‍্যারাশুটার। ইভেন্টে রূপো জিতেছেন চীনের কুইপিং ঝাং। ব্রোঞ্জ জিতেছেন ইউক্রেনের ইরিয়ানা স্কেটনিক।

অন‍্যদিকে পুরুষদের ডিসকাস থ্রোর এফ ৫৬ ইভেন্টে দ্বিতীয় প্রচেষ্টায় ৪৪.৩৮ মিটার অতিক্রম করে সোনা জয়ের মতো পরিস্থিতি তৈরী করেছিলেন যোগেশ। কিন্তু ব্রাজিলের কাউদিনে বাতিস্তা ৪৪.৫৭ মিটার ছুঁড়ে সোনার পদকে নিজের নাম নিশ্চিত করেন এবং রূপোতেই সন্তুষ্ট থাকতে হয় যোগেশ কাথুনিয়াকে। প‍্যারাঅলিম্পিক অভিষেকেই এই নজির গড়ে ভারতীয় ক্রীড়াপ্রেমীদের মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছেন অবনী,যোগেশরা।

Published on Monday, 30 August 2021, 9:44 am | Last Updated on Monday, 30 August 2021, 9:44 am by Bahok Desk