টোকিয়ো অলিম্পিকে ২০২০ তে হাঙ্গারির ক্রিস্টোফ মিলাক সাঁতারু পুরুষ বাটারফ্লাই ২০০ মিটার সাঁতার বিভাগে রেকর্ড গড়লেন । মাইক্লে ফেল্পসের রেকর্ড ভেঙে প্রথম হয়ে সোনা জিতলেন।

আবারও হতাশ করল ভারতীয় মহিলা হকি দল! গত ম্যাচে জার্মানির কাছে ২-০ হারের পর আজ ছিল ঘুরে দাঁড়ানোর লড়াই। কিন্তু গতি আর স্কিলের কাছে হার মানতে হল গুরজিৎ-শর্মিলা-উদিতাদের। প্রথম থেকেই কাউন্টার এটাকে বারবার যাচ্ছিল গ্রেট ব্রিটেনের মহিলা হকি দলটি। তাঁর সুফলে হাফটাইমের মধ্যেই ২-১ গোলে এগিয়ে যায় তাঁরা। তারপরে আর ফিরে তাকাতে হয়নি ২০১৬ এর সামার অলিম্পিকে সোনা জেতা এই দলটিকে। খেলা শেষ হয় গ্রেট ব্রিটেনের পক্ষে ৪-১ গোলে হয়ে ।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

তবে ক্রীড়াপ্রেমীদের পক্ষে সুখবর, ব্যাডমিন্টনে পি ভি সিন্ধু নিজের জয়ের ধারা অব্যাহত রাখলেন। হংকং এর প্রতিদ্বন্দ্বী জিয়ান ইয়ু চুয়াঙের সাথে আজ তাঁর গ্রুপ ৩ এর ম্যাচ ছিল।সেই ম্যাচে চুয়াঙ দাঁড়াতেই পারলেন না ভারতীয় ব্যাডমিন্টন তারকার কাছে। দ্বিতীয় সেটে তাও রুখে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ অবধি সিন্ধু জিতলেন ২১-৯, ২১-১৬ গেমে। সিন্ধু পৌঁছলেন প্রি কোয়ার্টার ফাইনালে।

তীরন্দাজিতে তরুনদীপ রায় প্রথম এলিমিনেটরে ইউক্রেণের অলিকসিল হুনবেন কে প্রথম রাউন্ডে হারানোর পরে দ্বিতীয় রাউন্ডে ওঠেন। তবে দ্বিতীয় রাউন্ডে হেরে গেলেন ইজরায়েল এর ইতাই শ্যানির কাছে। খেলার নিস্পত্তি হয় শুট অফে।

Published on Wednesday, 28 July 2021, 8:56 am | Last Updated on Wednesday, 28 July 2021, 8:56 am by Bahok Desk