বাহক নিউজ় ব্যুরো: সেরা খেলোয়াড়ের জীবনেও খারাপ সময় আসে, তখন কোনো কিছুই যেন ঠিকমতো কাজ করে না, কিন্তুু সেই খেলোয়াড়ের কাঁধে হাত রেখে যদি তাকে সাপোর্ট দিয়ে যাওয়া যায়, তাহলে সে একদিন ঠিক ফিরে আসে। এমনটাই মনে করতেন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। মনে করতেন বলেই অনিল কুম্বলের ক্যারিয়ার বাঁচিয়েছিলেন অস্ট্রেলিয়া সিরিজে।
২০০৩ সালের অস্ট্রেলিয়ায় পাঁচটি টেস্ট সিরিজ খেলতে যাওয়ার জন্য দল নির্বাচনের আগে অনিল কুম্বলের খারাপ ফর্ম চলছিল বেশ কিছুদিন ধরে। স্টিভ ওয়ার লাস্ট টেস্ট সিরিজে দুইজন স্পিনার নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন নির্বাচকরা। একজন হরভজন সিং, অন্যজন মুরুলী কার্তিক। তৎকালীন অধিনায়ক সৌরভ বুঝতে পেরেছিলেন এই সিরিজে যদি অনিল কুম্বলে বাদ পড়ে, তবে হয়ত আর কোনোদিন দলে ফিরতে পারবে না। কারণ ইন্ডিয়াতে বরাবর স্পিন ডিপার্টমেন্টে অনেক স্পিনারের অপশন থাকে। সিলেকশন মিটিংয়ে অনিল কুম্বলকে কোনো নির্বাচক নিতে চাইছে না যখন, তখনই নাছোড়বান্দা অধিনায়ক বেঁকে বসলেন, বললেন, “অনিল কুম্বলের নাম যতক্ষণ না সিলেকশনের খাতায় না উঠছে, ততক্ষণ আমি মিটিং ছেড়ে যাব না।” নির্বাচকরা বাধ্য হয়ে রাজি হলেন, তবে বললেন, অধিনায়কের পছন্দ মতোই দল হবে, তবে অনিল সফল না হলে অনিলের আগে সৌরভের অধিনায়কত্ব চলে যাবে।
ওই টেস্ট সিরিজের লাস্ট টেস্ট ছিল সিডনি টেস্ট।টেস্ট এবং সিরিজটা জিততে হলে শেষ দিনের ৯০ ওভারে ভারতকে সাত উইকেট নিতে হতো। অনিল কুম্বলে তাঁর অধিনায়ককে বলেছিলেন, “তুমি শুধু ৪৫ ওভার নিয়ে চিন্তা করো, বাকি ৪৫ ওভার আমার উপর ছেড়ে দাও।”
অনিল কুম্বলে ২০০৩ অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের সবচেয়ে বেশি উইকেট সংগ্রহকারী ছিলেন। ওই সিরিজটাই ছিল অস্ট্রেলিয়ার মাটিতে ইন্ডিয়ার প্রথম টেস্ট জয়। এই টেস্ট সিরিজ জয়ের পর অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম কুর্নিশ জানিয়েছিল টিম ইন্ডিয়াকে, কারণ শেষ পনেরো বছরে এরকম শক্ত প্রতিপক্ষ তারা পায়নি।
শুধু ওই সিরিজে নয়, এরপর দারুণভাবে ফিরে এলেন অনিল কুম্বলে। ওই বছরে ৭৫টা উইকেট নিলেন। গোটা ক্যারিয়ারের কোনো বছরে এতগুলো উইকেট পায়নি কুম্বলে।
Published on Wednesday, 1 September 2021, 12:42 pm | Last Updated on Wednesday, 1 September 2021, 3:23 pm by Bahok Desk









