বাহক নিউজ় ব্যুরো : ৫ বছর পর আবার মুক্তি পাচ্ছে শাহরুখের সিনেমা। প্রথমবার রাজকুমার হিরানীর পরিচালনায় ‘ডানকি’ চলচ্চিত্রে অভিনয় করবেন শাহরুখ খান। কিছুক্ষন আগে দুজনেই টুইটারে সেকথা জানান।

শাহরুখ এর আগে বহু পরিচালকের সাথে কাজ করেছেন,  কিন্তু রাজকুমার হিরানীর সাথে প্রথম কাজ করবেন আগত সিনেমাতে। আগেই জানা গিয়েছিল ‘পাঠান’ এর কথা, আর আজ ট্যুইটে জানালেন ‘ডানকি’ র কথা। ছবিতে শাহরুখের সাথে তাপসী পান্নু আছেন বলে সূত্রের খবর।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

শেষ কতকগুলো ছবিতে সেই সাফল্য পাননি শাহরুখ, বেশ কয়েকবছর সিনেমা করেননি তিনি। এতদিন পরে পাঠান ও ডানকি কেমন হয়, সেইদিকেই তাকিয়ে অনুরাগীরা ও সিনেমাপ্রেমীরা।

 

Published on Tuesday, 19 April 2022, 7:49 pm | Last Updated on Tuesday, 19 April 2022, 7:51 pm by Bahok Desk