SSC 26000 job lost Supreme Court latest news in bengali, সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারা ২৬০০০ জন! শুধুমাত্র ক্যান্সারে আক্রান্ত সোমা রেহাই পেয়েছে

SSC 26000 job lost Supreme Court: আজ অর্থাৎ ৩ এপ্রিলে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না   এস.এস.সি ২০১৬ সালের ২৬ হাজার  প্যানেল বাতিল করেছে। তাৎক্ষণিকভাবে ২৬ হাজার শিক্ষক-অশিক্ষক কর্মচারী চাকরি হারিয়েছেন। তবে মানবতার খাতিরে নলহাটির ক্যান্সার রোগী সোমা দাসের চাকরি এখনো বজায় রাখা হয়েছে। শীর্ষ আদালত জানিয়েছে যে সোমা দাস চাকরিতে থাকবেন।

ময়দানে শুরু হিরেছে প্রতিবাদ

এই নির্দেশের পোর থেকেই বেকাররা কান্নায় ভেঙে পড়েন। ময়দানে প্রতিবাদ শুরু হয়ে গিয়েছে। নিয়োগে দুর্নীতির অভিযোগে কলকাতা হাইকোর্টে একটি মামলা চলছিল। বিচারক পুরো প্যানেল বাতিলের নির্দেশ দেন। সেই রায়কে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছিল রাজ্য। এরপর সুপ্রিম কোর্ট প্যানেল বাতিল করে দেয়। ‘অযোগ্য’দের এবার বেতনও ফেরত দিতে হবে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বলেছেন, “কলকাতা হাইকোর্টের সিদ্ধান্ত সঠিক। পুরো নিয়োগ প্রক্রিয়াই অস্বচ্ছ। ব্যাপক দুর্নীতি হয়েছে।” এই প্রসঙ্গে তিনি বলেন, “পুরো নিয়োগ প্রক্রিয়ায় ভুল রয়েছে। তাই কলকাতা হাইকোর্টের সিদ্ধান্তে হস্তক্ষেপ করা উচিত নয়। যারা চাকরিতে দুর্নীতি করেছেন তাদের চাকরি যাওয়াই উচিত।”

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

সুপ্রিম কোর্টে অযোগ্য প্রার্থীদের তালিকা জমা দেওয়া হয়েছে

সুপ্রিম কোর্টে শুনানির সময় স্কুল সার্ভিস কমিশন ‘অযোগ্য’ নামের একটি তালিকা জমা দিয়েছে। এখানে পাঁচ হাজারের বেশি শিক্ষক-অশিক্ষক কর্মচারী রয়েছেন। যদিও পরে এসএসসি দ্বিতীয় তালিকা দেয়। আরো কিছু নাম উপস্থাপন করা হলো। ফলে কিছুটা হলেও ‘যোগ্য ও অযোগ্য’ আলাদা করা সম্ভব হয়েছে। তবে যথারীতি সেই তালিকায় নাম নেই নলহাটির সোমা দাসের।

read more

 

Published on Thursday, 3 April 2025, 2:28 pm | Last Updated on Thursday, 3 April 2025, 2:28 pm by Bahok Desk