শুক্রবারে এক জনস্বার্থ মামলার শুনানি ছিল। এই শুনানিতেই রাজ্য সরকারের কাছে হাইকোর্ট এক প্রশ্ন করলেন। এই শুনানি মূলত মহিলাদের সুরক্ষা প্রসঙ্গে ছিল। আদালতের তরফে মতামত চাওয়া হল যে, মহিলাদের সুরক্ষা প্রদানের জন্য বাসের ক্ষেত্রে কোনও হেল্পলাইন নম্বর চালু করা যায় কিনা! এ প্রশ্নের উত্তরে অপেক্ষায় এবার কলকাতা হাইকোর্ট। উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের তরফে শুধু যে বাসে হেল্প লাইন চালু করা নিয়েই মতামত চাওয়া হয়েছে তা নয়, মানসিক বদল আনার জন্য রাজ্যে শিশুদের পাঠ্যপুস্তকেও এ বিষয়টি অন্তর্ভুক্ত করার কথা উল্লেখ করা হয়েছে।

শুক্রবারে এই শুনানির রায় ছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রাজেশ বিন্দলের হাতে। প্রধান বিচারপতি রাজেশ বিন্দল বাসে মহিলাদের সুরক্ষার প্রসঙ্গে রাজ্য সরকারের কাছে মতামত জানতে চাইলেন এবং এর উত্তর দেওয়ার সময়সীমাও নির্ধারণ করে দিলেন। উল্লিখিত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য রাজ্য সরকারকে ১২ আগস্ট পর্যন্ত সময় দেওয়া হয়েছে। অর্থাৎ, রাজ্য সরকারকে ২১শে আগস্টের মধ্যে খরচ বাবদ যাবতীয় তথ্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে। উল্লেখ্য, হাইকোর্টের প্রধান বিচারপতি যে নয়া ব্যবস্থা কার্যকরী হওয়ার ব্যাপারে রাজ্য সরকারকে জিজ্ঞাসা করেছেন, তা কার্যকরী হলে শুধু বাসের অন্দরের জন্যই হবে না, বাস স্ট্যান্ডের জন্যেও হবে, ওই হেল্প লাইন নম্বর বাসস্ট্যান্ডেও লেখা থাকবে বলে জানা গেছে।

উল্লেখ্য, রেণু প্রধান ও অঙ্কন বিশ্বাস নামক দুই রাজ্যবাসী মহিলা ও রুপান্তরকামী মানুষদের সুরক্ষার ব্যাপারে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন। এক্ষেত্রে দুজনের তরফেই অভিযোগ করা হয় যে, মহিলারা ও রুপান্তরকামীরা গণপরিবহণে মহিলারা সুরক্ষিত নন, প্রায়শই স্কুলে, বাজারে, কাজে যেতে-আসতে হেনস্থা তথা শ্লীলতাহানীর শিকার হতে হয় এবং লিখিত অভিযোগ করা হলেও, সেই অভিযোগ বিফলে যায়। এদিকে, অঙ্কন বিশ্বাস আদালতের কাছে আবেদন করেন যে, সত্য হাতেনাতে থাকার জন্য জন্য যেন বাসে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করা হোক। একই সঙ্গে তিনি এও আবেদন করা যায় গণপরিবহণের চালকদের নিয়ে যাবতীয় তথ্য যাতে হাতের নাগালে থাকে, সেই জন্য যেন কোনও বিশেষ অ্যাপের ব্যবস্থা করা হোক।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

ইবতিসাম খান

Published on Saturday, 24 July 2021, 7:42 am | Last Updated on Saturday, 24 July 2021, 7:58 am by Bahok Desk