বাহক নিউজ় ব্যুরো:  বর্তমানে রাজ্যের সমস্ত জায়গায় শুরু হয়েছে লক্ষীর ভান্ডার প্রকল্প। তাই এই প্রকল্পে ব্যাঙ্ক আ্যকাউন্ট খোলার ক্ষেত্রে আবেদনকারীরা যেন কোনোরকম সমস্যার সম্মুখীন না হয় সেই জন্য এবার থেকে সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত খোলা থাকবে রাজ্যের সমস্ত ব্যাঙ্ক। এমনই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। বর্তমানে ব্যাঙ্ক খোলা থাকে সকাল ১০টা থেকে দুপুর ৩টে পর্যন্ত।
কিন্তু এতে সমস্যায় পড়ছেন বহু গ্রাহকরা। আবার ১৬আগষ্ট থেকে শুরু হচ্ছে লক্ষীর ভান্ডার প্রকল্পের কাজ। তাই প্রতিদিন প্রায় খোলা হচ্ছে হাজার হাজার ব্যাঙ্ক আ্যকাউন্ট। এতে যেমন সমস্যায় পড়ছে গ্রাহকরা তেমনই বিরক্ত হচ্ছেন ব্যাঙ্ক কর্মীরাও। সময় কম হওয়ায় ব্যাঙ্কের লাইনে দাঁড়িয়ে নাজেহাল হচ্ছেন মানুষ।
আবার ১৫সেপ্টেম্বর পর্যন্ত জারি থাকবে লকডাউনের বিধিনিষেধ। এই লকডাউনের বিধিনিষেধের জন্যই ব্যাঙ্ক খোলার সময় কমানো হয়েছিল। কিন্তু এই লক্ষীর ভান্ডার প্রকল্পের জন্য আবার নতূন করে ব্যাঙ্কের সময় ঘোষণা হলো।
অন্যদিকে ‘লক্ষীর ভান্ডার ‘ প্রকল্পে দুর্নীতি আটকাতে কড়া ব্যবস্থা নিচ্ছে রাজ্যসরকার। কোনো রাজনৈতিক দলকেই আসতে দেয়া হচ্ছে না। কড়া নির্দেশিকা জারি করা হয়েছে যে কোনও রাজনৈতিক দলের সদস্য, স্থানীয় কোনো ক্লাবের সদ্যস্যও যেনো লক্ষীর ভান্ডার প্রকল্পে প্রবেশ না করে।
নবান্ন সূত্রে জানানো হয়েছে, দুয়ারে সরকারে ‘লক্ষীর ভান্ডার’ প্রকল্পের ফর্ম ফিলাপের সময় মহিলাদের কাছ থেকে টাকা নেয়ার অভিযোগ উঠেছে। তাই কড়া পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার।
রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, এই সব অভিযোগ খতিয়ে দেখবে রাজ্য সরকার, এবং এর বিরুদ্ধে ব্যবস্থাও নেয়া হবে বলে জানিয়েছেন।

Published on Wednesday, 1 September 2021, 6:42 pm | Last Updated on Wednesday, 1 September 2021, 6:42 pm by Bahok Desk

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount