বাহক নিউজ ব্যুরো: আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা কতটা সিলেবাসের ওপর হবে তাই নিয়ে মঙ্গলবার নির্দেশিকা জারি করলো পর্ষদ। নির্দেশিকায় জানিয়ে দেওয়া হয়েছে প্রতিটি বিষয়েই ৩০ থেকে ৩৫ শতাংশ সিলেবাস বাদ দেওয়া হচ্ছে। প্রসঙ্গত , গতবারের মাধ্যমিকেও প্রায় ৩৫ শতাংশ সিলেবাস বাদ দেওয়ার কথা জানিয়েছিল পর্ষদ , সেটাই জারি থাকলো আগামী বছরের পরীক্ষায়। শুধু তাই নয় কোন বিষয়ে কতটা সিলেবাস রয়েছে তাও জানিয়ে দেওয়া হয়েছে নির্দেশিকায়। এছাড়া আগামী বছরে যে সশরীরে পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে হবে তাও এই নির্দেশিকা থেকে স্পষ্ট। তবে কবে পরীক্ষা হবে সেই নিয়ে বিস্তারিত কিছু জানায়নি পর্ষদ।
পর্ষদের তরফের নির্দেশিকায় কোন বিষয়গগুলি থেকে কত নম্বরের প্রশ্ন থাকবে তা বিস্তারিত জানিয়ে দেওয়া হয়েছে। ব্যাখামূলক প্রশ্ন থাকলেও সংক্ষিপ্তধর্মী প্রশ্নের সংখ্যাই বেশি থাকবে বলে জানিয়েছেন তারা। সেই ক্ষেত্রে ৯০ নম্বরের পরীক্ষা ধরেই প্রশ্নপত্রের বিভাজন দেওয়া হয়েছে নির্দেশিকায়।
উল্লেখ্য পরীক্ষা কবে হবে এই নিয়ে কিছু জানা না গেলেও, আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে করোনা সংক্রমণের কথা মাথায় রেখে রাজ্যের তরফেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে পর্ষদ।
Published on Wednesday, 25 August 2021, 11:00 am | Last Updated on Wednesday, 25 August 2021, 11:00 am by Bahok Desk









