রথযাত্রা এবার ভার্চুয়লি

আজ সোমবার কোভিড বিধি মেনেই রাজ্য জুড়ে পালিত হবে ভক্তহীন রথযাত্রা উৎসব।

কোভিড পরিস্থিতির কারনে এবার কলকাতার ইস্কনের ৫০তম বর্ষপুর্তিতে রথযাত্রা হচ্ছে একটু ভিন্ন রকম ভাবে। কলকাতার ঐতিহ্য বাহী ইস্কন এর রথ ছাড়াও মাহেশ, গুপ্তিপাড়া,মহিষাদল, কাশীপুর রাসবাড়ির রথ উল্লেখযোগ্য। করোনা আবহে ভার্চুয়াল রথযাত্রা দেখার পরামর্শ দিয়েছেন ইস্কন কতৃপক্ষ। ওনারা জানিয়েছেন, এবার কোভিড পরিস্থিতির কারনে রথে নয় বরং গাড়ি তে চোড়ে মাসির বাড়ি যাবেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। থাকবে ১৫টি গাড়ির বিশাল কনভয়। সামনে থাকবে কলকাতা পুলিশের পাইলট ভ্যান। মাসির বাড়িতে অবস্থানকালে কোভিড বিধি মেনে খুব অল্পসংখ্যক ভক্ত সেখানে বিগ্রহ দর্শন করতে পারবেন। অন্যদিকে গতবছর এর মতো এবারেও ভক্তশূন্য থাকছে পুরী।গতবছরের বিধি মেনেই এবারেও একই ভাবে পালন হচ্ছে পুরীর রথযাত্রা। সেখানে অংশ নেবেন শুধুমাত্র ৩০০০ সেবায়েত ও ১০০০ কর্মী। জারি হয়েছে ১৪৪ধারা, যাতে বাইরের শহরের কোনো মানুষ ঢুকতে না পারেন। আজ যারা রথ টানবেন তাঁদের উপরেও জারি হয়েছে বিভিন্ন বিধি। ইতিমধ্যেই মন্দিরের ভেতর শুরু হয়েগেছে আচার অনুষ্ঠান।তবে কোথাও কোথাও সরাসরি ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ বা নিউজ চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে রথযাত্রা উৎসব।
এতো কিছু বিধিনিষেধের পরেও প্রতিবছরের মতো এবারেও জগন্নাথ, বলরাম, সুভদ্রা যাবেন মাসির বাড়ি। ইস্কনের এক প্রতিনিধির সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, “রথ হলো সচল গতিময় জীবনের প্রতিক।তাই খুব তাড়াতাড়ি যেন জীবনযাপন আগের মতোই সহজ ও সচল হয়, এটাই আমাদের কামনা।”

 

                                                                                                                                                                                                                                                                                        রিয়া দুয়ারী

Published on Monday, 12 July 2021, 11:24 am | Last Updated on Monday, 12 July 2021, 3:03 pm by Bahok Desk

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount