বাহক নিউজ ব্যুরো : বাংলা আবৃতি জগতে স্বনামধন্য জুটি পার্থ ঘোষ ও গৌরী ঘোষ। এবার বাচিকশিল্পের দুনিয়ায় আবারও নক্ষত্রপতন। তারাদের দেশে চলে গেলেন বিশিষ্ট বাচিক শিল্পী গৌরি ঘোষ। বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত নানান রোগ ও নিউরোলজিক্যাল সমস্যায় ভুগছিলেন তিনি। দফায় দফায় ভর্তি করা হয় আর এন টেগোর হাসপাতালে। মাঝে কিছুদিনের জন্য সুস্থ হয়ে বাড়ি ফিরে আসছেন গৌরী দেবী। শেষ রক্ষা হলো না! পয়লা আগস্ট ফের তাঁকে ভর্তি করতে হয় হাসপাতলে, রাখা হয় ভেন্টিলেশানে। সেই হাসপাতাল যাওয়াই যেন প্রস্থান হল তাঁর; ছাব্বিশ দিনের অসম লড়াই শেষে আজ সকালে শেষ নিঃস্বাস ত্যাগ করলেন গৌরীদেবী৷

নিপুণ বাংলা উচ্চারণ, কবিতার ভিতর লুক্কায়িত বোধ’কে আহরণ করে পরিবেশনার আশ্চর্য ক্ষমতা ছিল গৌরী ঘোষের। দীর্ঘদিন আকাশবাণীতে কাজ করছেন। পরিচালনা করেছেন শ্রুতিনাটক, মঞ্চ ভরিয়ে দিয়েছেন তাঁর অনন্য আবৃত্তি’তে। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ শিল্পী-সাহিত্যিক’রা। আবৃত্তি ও বাচিকশিল্পের জগতে কর্মদক্ষতা ও নিজস্বতায় চির-স্মরণীয় হয়ে রয়ে থাকবেন গৌরী ঘোষ৷
Published on Thursday, 26 August 2021, 12:27 pm | Last Updated on Thursday, 26 August 2021, 12:27 pm by Bahok Desk









