Stock market-NIFTY 50-SENSEX- Share-BSE
Stock market, NIFTY 50, SENSEX, Share, BSE: বিজেপির জয়ের প্রভাব সেনসেক্সে! শেয়ার বাজারে ৬ লক্ষ কোটি টাকা লাভ বিনিয়োগকারীরাদের, জানুন বিস্তারিত, গ্রাফিক্স: বাহক

Bahok News Bureau: এবার বিজেপির (BJP) জয়ে চড়চড়িয়ে উঠল শেয়ার বাজার। চলতি বছরের ৩রা ডিসেম্বর অর্থাৎ রবিবার চার রাজ্যের বিধানসভা নির্বাচনের (Assembly Election) ফলপ্রকাশের পরেরদিন শেয়ার বাজার খোলার পরই এক শতাংশের বেশি উত্থান লক্ষ করা যায় বিএসই সূচক সেনসেক্সে। সোমবার শেয়ার বাজারের গতি ছিল ঊর্ধ্বমুখী। বাজার বিশ্লেষকরা শুরু থেকেই জানাচ্ছিলেন, ৩টি রাজ্যে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে বিজেপির জয়ের প্রভাব দেখা যাবে শেয়ার বাজারে। (Stock market, NIFTY 50, SENSEX, Share, BSE)

বিজেপি জয় প্রভাব ফেললো সেনসেক্সে!

আগের ট্রেডিং সেশনে বোম্বে স্টক এক্সচেঞ্জের (BSE) সূচক সেনসেক্স ৪৯৩ পয়েন্ট বেড়ে ৬৭,৪৮১.১৯তে বন্ধ হয়েছিল। এবার ৩ রাজ্যে শাসক দলের জয়ে শেয়ার বাজারে তার প্রভাব দৃশ্যমান। সোমবার বোম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স ২.০৫ শতাংশ বা ১৩৮৩ থেকে ৬৮,৮৬৫ তে বন্ধ হয়েছে এবং এটি ট্রেডিংয়ের সময় ৬৮, ৯১৮তে পৌঁছেছে, এছাড়াও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ সূচক নিফটি ২.০৫ শতাংশ বা ৪১৮.৯০ পয়েন্ট বৃদ্ধির সাথে ২০,৬৮৬.৮০এ বন্ধ হয়েছে, যা আজ সর্বোচ্চ ২০,৭০২.৬৫ পয়েন্টে পৌঁছেছে।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

Indian Navy Day 2023: আজ ভারতীয় নৌবাহিনী দিবস, ইতিহাস ও তাৎপর্য, কীভাবে উদযাপন করবেন? জানুন বিস্তারে

পোয়াবারো বিনিয়োগকারীদের!  

বাজার বন্ধের সময় নিফটি-৫০ (Nifty 50) প্যাকের ৫০টি শেয়ারের মধ্যে ৪৪টি গ্রীন জোনে ছিল, তবে ৬টি ছিল রেড জোনে। সপ্তাহের প্রথম ব্যবসায়িক দিনে নিফটি প্যাকের শেয়ারে সবচেয়ে বেশি বৃদ্ধি ছিল আইশার মোটরসে ৭.৪৫ শতাংশ, আদানি এন্টারপ্রাইজে ৬.৭৮ শতাংশ, আদানি পোর্টসে ৬.১৫ শতাংশ, বিপিসিএলে ৫.৫৩ শতাংশ এবং আইসিআইসিআই ব্যাঙ্কে ৪.৬৮ শতাংশ। অপরদিকে সবচেয়ে বেশি পতন লক্ষ করা গেছে এইচডিএফসি লাইফে ০.৮৩ শতাংশ, ব্রিটানিয়ায় ০.৭৪ শতাংশ, এইচসিএল টেকে ০.১৩ শতাংশ, সান ফার্মায় ০.১০ শতাংশ এবং উইপ্রোতে ০.০৯ শতাংশ।

আর্থিক ও জ্বালানি খাতের শেয়ারে ব্যাপক ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। সেক্টরাল সূচকগুলির মধ্যে আর্থিক পরিষেবাগুলি ১.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর পাশাপাশি জ্বালানি শেয়ার ২ শতাংশ বেড়েছে। আজ শেয়ারবাজারে বিনিয়োগকারীদের লক্ষ্মী লাভ হয় ৬ লাখ কোটি টাকা। শেয়ারবাজারে লেনদেনের সময় সোমবার সমস্ত আদানি গ্রুপের (Adani Group) স্টকগুলো ঝড়ের গতিতে বৃদ্ধি পেয়েছে। (Stock market-NIFTY 50-SENSEX- Share-BSE)

Cyclone Michaung: তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশে ক্রমশ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মিগজাউম! এর প্রভাবে মৃত ২! জানুন বিস্তারিত

 

 

পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩

পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯ 

PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩

ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।

এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।

[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)

[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)

Published on Monday, 4 December 2023, 6:55 pm | Last Updated on Friday, 8 December 2023, 11:19 pm by Bahok Desk