বাহক নিউজ় ব্যুরো: ‘কেন ও এমন করবে?’ প্রশ্ন সিভিক ভলেন্টিয়ার এর ইউনিফর্ম পরা মহিলার। সোমবার কাজে না গিয়ে প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় বসেন মহিলা সিভিক ভলেন্টিয়ার। তাকে বুঝিয়ে সুঝিয়ে সেখান থেকে তাঁকে সরাতে পারেনি পুলিশ আধিকারিক এবং তার সঙ্গে একাধিক মহিলা সিভিক ভলেন্টিয়ার। সবাই তাকে অনুরোধ করেছেন, কিন্তু ধর্না থেকে সরতে নারাজ সিভিক ভলেন্টিয়ার । জানান বিয়ে তাঁকে করতেই হবে।
সেদিন বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে ইউনিফর্ম পড়ে ধর্না দেন সিভিক ভলেন্টিয়ার । ঘটনায় চাঞ্চল্য ছড়ায় মালদহের গাজোল থানার হরিদাস গ্রামে। জানা গিয়েছে, গ্রামের স্কুলে শিক্ষকতা করেন ওই প্রেমিক। নাম উৎপল সরকার। তাঁর সঙ্গে ওই মহিলা সিভিক ভলেন্টিয়ারের বহুদিনের সম্পর্ক। কিন্তু এখন বিয়ে করতে বেঁকে বসেছেন তিনি। এই অভিযোগে মহিলা সিভিক ভলেন্টিয়ার সোজা গিয়ে প্রেমিকার বাড়ির সামনে ধর্নায় বসেন।
এদিকে সিভিক ভলেন্টিয়ারের এই কান্ডের কথা শুনে ঘটনাস্থলে পৌঁছায় গাজোল থানার পুলিশ। কিন্তু ধর্না থেকে তাঁকে তোলা যায়নি সহজে। তাঁর দাবি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রেমিক কেন এমন কাজ করলো । তাঁর জবাব না পেলে তিনি সরবেন না।
তাঁকে পুলিশ আধিকারিক বোঝাতে গেলে তিনি তাঁকে জানিয়ে দেন, এখন প্রেস্টিজের কথা ভাবছেন না। আগে প্রেমিক দেখা করুক। এমনকি প্রেমিকের বিরুদ্ধে থানায় অভিযোগ জানাতে চাননি তিনি। দীর্ঘ প্রচেষ্টার শেষে অবশেষে মহিলা সিভিক ভলেন্টিয়ার কে পুলিশ থানায় নিয়ে যায়।
তিনি জানিয়েছেন গাজোল থানার সিভিক ভলেন্টিয়ারের পেশায় কর্মরত। দু’বছর আগে গাজোলের বাসিন্দা হাইস্কুলের শিক্ষক উৎপল সরকারের সঙ্গে ফেসবুকে পরিচয় হয়েছে , তারপর বন্ধুত্ব, সেখান থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমিক উৎপল সরকার বামনগোলা ব্লকের দহিল হাইস্কুলের শিক্ষক।
মহিলা সিভিক ভলেন্টিয়ারের অভিযোগ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই শিক্ষক দীর্ঘদিন তার সঙ্গে সহবাস করেছেন। এরপর বিয়ের কথা বলতেই তার সঙ্গে দূরত্ব বাড়াতে শুরু করেন তিনি। সামনা সামনি হলে তাঁকে বিয়ে করতে অস্বীকার করেন ওই শিক্ষক।
এরপরই স্ত্রীর মর্যাদার দাবী জানিয়ে সোমবার সকাল থেকে প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় বসেন ওই সিভিক ভলেন্টিয়ার। বিষয়টি জানাজানি হতেই গোটা এলাকায় শোরগোল পড়ে যায়। পরিস্থিতি বেগতিক দেখে ওই শিক্ষকের পরিবারের এলাকা থেকে ঢাকা দেন। তার মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় গাজোল থানার পুলিশ । যদিও এ ব্যাপারে গাজোল থানার পুলিশ জানিয়েছে অভিযোগের পরিপ্রেক্ষিতে পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। জানা গেছে ওই শিক্ষকের বিরুদ্ধে থানায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস সহ একাধিক বিষয়ে অভিযোগ দায়ের করেছেন ওই সিভিক ভলেন্টিয়ার।
Published on Tuesday, 2 November 2021, 11:39 pm | Last Updated on Tuesday, 2 November 2021, 11:39 pm by Bahok Desk









