বাহক নিউজ় ব্যুরো: তৃণমূল সরকারের অন্যতম একটি প্রকল্প স্বাস্থ্যসাথী। বিধানসভা ভোটের আগে এই প্রকল্প তৃণমূলের সমর্থন বাড়ার অন্যতম একটি কারণ বলে মনে করেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ। তবে এই প্রকল্প রাজ্যের সব হাসপাতালে চলছে না, বেশ কিছু হাসপাতাল স্বাস্থ্যসাথী কার্ড প্রত্যাখান করছে। এবার থেকে স্বাস্থ্যসাথী কার্ড প্রত্যাখান করলে রাজ্যবাসী নবান্নের দেওয়া হেল্পলাইনে ফোন করে হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ জানাতে পারবেন।

স্বাস্থ্যসাথী কার্ড প্রত্যাখ্যানের অভিযোগ ছিল বহু হাসপাতালের বিরুদ্ধে। স্বাস্থ্যসাথী কার্ড থাকা স্বত্ত্বেও কোনো লাভ হচ্ছিল না অনেকেরই। রোগী ফিরিয়ে দেওয়া যাতে না হয় সেব্যাপারে বারবার সতর্ক করেছিলেন মুখ্যমন্ত্রী। জানিয়েছিলেন কোনো হাসপাতাল যদি স্বাস্থ্যসাথী কার্ড গ্রহণ না করে তাহলে সেই হাসপাতালগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বেসরকারি হাসপাতালের ক্ষেত্রে লাইসেন্স বাতিলও হতে পারে, এমনটা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।এবার সেইদিকেই এক ধাপ এগোলো সরকার। স্বাস্থ্যসাথী কার্ড গ্রহণ না করলে হাসপাতালের বিরুদ্ধে সরকারের কাছে অভিযোগ জানাতে হেল্পলাইন নম্বর প্রকাশ করল নবান্ন। নবান্ন পাঁচটি নম্বর প্রকাশ করেছে। এর মধ্যে একটি টোল ফ্রি নম্বর।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

স্বাস্থ্যসাথী কার্ড সম্পর্কিত অভিযোগ জানানোর টোল-ফ্রি নম্বর – 1800-345-5384। এছাড়াও চারটি নম্বর হল – 9073313211, 9513108383, 8334902900 এবং 9830164268।

শুধু কল করে নয়, একটি মোবাইল অ্যাপের মাধ্যমেও অভিযোগ জানানো যাবে। জমা পড়া অভিযোগ যাচাই করার পর অভিযোগ সত্যি হলে সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হবে।

Published on Thursday, 4 November 2021, 11:49 pm | Last Updated on Thursday, 4 November 2021, 11:49 pm by Bahok Desk