বাহক নিউজ় ব‍্যুরো: প্রেমিককে বাড়িতে ডেকে এনে লোহার রড দিয়ে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল প্রেমিকার বাড়ির লোকেদের বিরুদ্ধে। খুনের ঘটনার মূল অভিযুক্ত প্রেমিকার বাবা সঞ্জয় মন্ডল সহ তার পরিবারের লোকেদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানিয়েছে মৃতের পরিবার। যদিও ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত প্রেমিকার পরিবার।

ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার নরহাট্টা গ্রাম পঞ্চায়েতের লক্ষীপুর গ্রামে। জানা গিয়েছে, সোমবার রাতে ওই যুবককে ফোন করে ডাকেন প্রেমিকার বাবা সঞ্জয় মন্ডল ।এর পর মঙ্গলবার সকালে মৃতের বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে একটি আমবাগানের পরিত্যক্ত জায়গায় ওই যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় কিছু মানুষ। পরে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠায়।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম টোটন মন্ডল। প্রতিবেশী এক যুবতীর সাথে গত ৪ বছর আগে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে টোটোন। গ্রামের অধিকাংশ মানুষই তাদের সম্পর্কের কথা জানত তবে এই সম্পর্ক মেনে নেয়নি মেয়ের বাবা সঞ্জয় মন্ডল। বিষয়টি জানাজানি হওয়ার পর থেকে যুবতীর পরিবারের লোকেরা তাকে প্রাণে মারার হুমকি দিতে থাকে বলে অভিযোগ। প্রেমিকার বাড়ির পক্ষ থেকে খুনের হুমকি পাওয়ায় একমাস আগে থানায় একটি অভিযোগ দায়ের করেছিলেন টোটন।

অভিযোগের পর, গত কয়েক দিন ধরে লাগাতার টোটনকে মেয়ের বাবা সহ তাঁর পরিবারের লোকেরা প্রাণে মারার হুমকি দিয়ে আসছিল। সেইজন্য ভয় বাড়ি ছাড়াও ছিলেন টোটন। মৃতের বাড়ির লোক জানিয়েছে সোমবার গভীর রাতে প্রেমিকার বাবা টোটন কে তাদের বাড়িতে ডেকে পাঠান। তারপর থেকেই টোটনের মোবাইল সুইচ অফ । তারপরই মঙ্গলবার সকালে গ্রামের জঙ্গলে দেহ উদ্ধার হয়। একাধিক আঘাতের চিহ্ন ছিল। গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

মৃত যুবকের পরিবারের অভিযোগ যুবতীর বাড়ির লোকেরা টোটন কে পিটিয়ে খুন করে আমবাগানে ঝুলিয়ে দিয়েছিল। এই ঘটনায় দেহ উদ্ধারের পর তদন্তে নেমেছে ইংরেজবাজার থানার পুলিশ।

Published on Friday, 26 November 2021, 9:25 am | Last Updated on Friday, 26 November 2021, 9:33 am by Bahok Desk