বাহক নিউজ় ব‍্যুরো: গড়ফায় রবিনসন স্ট্রিট কাণ্ডের ছায়া । তিন মাস ধরে বাবার দেহ আগলে রাখলেন ছেলে। আচমকা পুলিশি তল্লাশিতে উদ্ধার বৃদ্ধের কঙ্কাল । গড়ফা থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। বৃদ্ধের ছেলেকে আটক করে চলছে জিজ্ঞাসাবাদ।

প্রিন্স আনোয়ার শাহ রোড এর কাছে গাঙ্গুলী পুকুরে ছেলে এবং স্ত্রীকে নিয়ে থাকতেন বছর সত্তরের সংগ্রাম দে। ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারে কর্মরত ছিলেন তিনি। স্ত্রী পক্ষাঘাতগ্রস্ত। বৃদ্ধের শারীরিক অবস্থাও বিশেষ ভাল ছিলনা।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

তিন মাস ধরে প্রতিবেশীরা বৃদ্ধকে দেখতে পাওয়া যাচ্ছিল না বলে সন্দেহ করেন কিছু একটা। বৃদ্ধের ছেলেকে জিজ্ঞাসাবাদ করে কোনো সুস্পষ্ট উত্তর মেলেনি, আর তাতেই সন্দেহ বাড়ে প্রতিবেশীদের। গড়ফা থানার পুলিশকে জানান তারা। পুলিশের গাড়ি ঘটনাস্থলে পৌঁছায় । বাড়িতে ঢুকেই অবাক হয়েছেন পুলিশ কর্মীরখ। তারা দেখেন বিছানায় পড়ে রয়েছে বৃদ্ধের কঙ্কাল পাশেই বসেছিলেন বৃদ্ধের ছেলে কৌশিক দে। এক‌ই বিছানায় শুয়ে ছিলেন বৃদ্ধার পক্ষাঘাতগ্রস্ত স্ত্রীও।

পুলিশ তড়িঘড়ি বৃদ্ধের কঙ্কাল উদ্ধার করে। ছেলে কৌশিককে আটক করেছে পুলিশ। বৃদ্ধার দাবি তাঁর বছর চল্লিশের ছেলে কৌশিক মনে করতেন এভাবে রেখে দিলে হয়তো একদিন বেঁচে যাবেন বৃদ্ধ। এই কারণে প্রায় তিন মাস ধরে দেহ আগলে রেখেছিলেন। বৃদ্ধার দাবি খতিয়ে দেখা হচ্ছে। কৌশিককে জেরা করেই পুরো ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া সম্ভব বলে মনে করা হচ্ছে। গড়ফা থানার পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।

Published on Tuesday, 23 November 2021, 9:15 am | Last Updated on Tuesday, 23 November 2021, 9:15 am by Bahok Desk