বাহক নিউজ় ব‍্যুরো: কোভিডেরর কারণে অনাথ হয়ে পড়া ৬.৭৭৩ জন্য অপ্রাপ্তবয়স্ককে চিহ্নিত করা হয়েছে রাজ্যে। আরো খোঁজখবর চলছে। এদের যাবতীয় তথ্য রাখার জন্য জরুরী অ্যাপ চালু করল রাজ্য সরকার । ‘স্নেহছায়া’ নামের অ্যাপটি নিয়ে এল রাজ্যের নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তর।

এটি মূলত একটি নজরদারি বা মনিটরিং অ্যাপ। মা বাবাকে হারানো শিশুর শারীরিক ও মানসিক অবস্থা, পড়াশোনা করছে কিনা, কোন আর্থিক সমস্যায় পড়েছে কিনা, গার্হস্থ্য হিংসার শিকার হচ্ছে কিনা, এসব তথ্য থাকবে অ্যাপটিতে। যা দেখে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী এবং আধিকারিকরা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবেন। আপাতত পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়া জেলাতছ অ্যাপটি পরীক্ষামূলক ভাবে শুরু হয়েছে। পরবর্তী ক্ষেত্রে বাকি জেলাগুলিতেও অ্যাপটি চালু হয়ে যাবে।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

সবকিছু ঠিকঠাক থাকলে শিশু দিবসের সপ্তাহের অর্থাৎ ১৪ থেকে ২১ নভেম্বরের মধ্যে এই অ্যাপটি রাজ্যজুড়ে কাজ করা শুরু করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী শশী পাঁজা। গত বছর একই পরিবারের ৩ শিশুর অনাথ হয়ে পড়ার খবর পান দপ্তরের মন্ত্রী শশী পাঁজা। জানতে পারেন কোভিডের কারণে মা বাবা প্রয়াত হওয়ার পর আত্মীয়রা তাদের অভিভাবকত্ব ভাগ করে নিয়েছেন। ভাইবোনেরা আলাদা হয়ে পড়েছে। সেই থেকেই কোভিড আক্রান্ত হয়ে বাবা-মা মারা গেলে তাদের সন্তানের দেখভাল করার উদ্যোগ শুরু হয়।এই পদক্ষেপকে আরো প্রসারিত করার কাজ শুরু হয়ে গেল।

Published on Saturday, 30 October 2021, 5:58 pm | Last Updated on Saturday, 30 October 2021, 5:58 pm by Bahok Desk