Uber Bus: শহরের যাত্রীদের জন্য সুখবর! কলকাতার বুকে চলবে উবের বাস, জানুন বিশদে

Bahok News Bureau: চলতি বছরের ২১শে নভেম্বর থেকে শুরু হয়েছিল বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন (Bengal Global Business Summit), যার সমাপ্তি ঘটলো আজ। দুদিন ধরে চলা এই সম্মেলনে ভাষণ দেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, ‘এবারের BGBS-র মোট ১৮৮ মউ সাক্ষর হয়েছে। মোট ৩ লক্ষ ৭৬ হাজার ২৮৮ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে’। এমনকি বাংলার উন্নয়ন নিয়েও বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে প্রকাশ্যে এলো উবের বাস (Uber Bus) সংক্রান্ত খবর।

উবের শাটল

২২শে নভেম্বর নিউটাউনের কনভেনশন সেন্টারে একাধিক মৌ চুক্তি সাক্ষরিত হয়। এবার কলকাতায় চলবে উবের বাস (Uber Bus)। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে শেষদিনে এই কথা ঘোষণা করল রাজ্য সরকার। পরিবহণ দফতরের সঙ্গে এই বিষয়ে মৌ স্বাক্ষর করল দেশের প্রথমসারির অ্যাপ ক্যাপ সংস্থাটি। এই অ্যাপ ক্যাব সংস্থাটি পরিবহণ দফতরের সঙ্গে মৌ চুক্তি করে যে পরিষেবা আনতে চলেছে তা হলো ‘উবের শাটল’ (Uber Shuttle)।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

বিবৃতিতে কি বলা হয়েছে?

বাণিজ্য সম্মেলনের শেষদিনে এক বিবৃতিতে সরকারের তরফ থেকে জানানো হয়, ‘২০২৫ সালের মধ্যে রাজ্যে ১০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে উবের কর্তৃপক্ষ। এই বিনিয়োগের ফলে পঞ্চাশ হাজার কর্মসংস্থান তৈরি হবে। বাসের মালিকানা থাকবে রাজ্য সরকারের হাতেই, কিন্তু উবের প্রযু্ক্তির সহায়তায় মানুষ আরও উন্নত পরিষেবা পাবে। কম সংখ্যক গাড়িতে যাতায়াত করতে পারবেন বেশি সংখ্যক যাত্রী। তার জেরে শুধু যানজট নয়, কলকাতায় কমবে দূষণের মাত্রাও। ২০২৪ সালের মার্চ মাসের মধ্যে এই প্রকল্প বাস্তবায়িত হবে। ৫০ জন করে যাত্রী একটি বাসে যাতায়াত করতে পারবেন। ৬০টি এসি বাস সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে।’

উবের শাটল চালু হওয়ার কারণ কি?

হলুদ ট্যাক্সিকে যাত্রী সাথী প্রকল্পে যুক্ত করার ফলে ওলা, উবের গাড়ি পরিষেবা বেশ চ্যালেঞ্জের মুখে পড়েছে। এখন সরকারের এই উদ্যোগে মানুষজন যাত্রী সাথী বেশি বুক করছেন। শুধু শহরে নয়, শহরতলিতেও অনেক কম ভাড়ায় যাত্রী সাথী করে মানুষ এক প্রান্ত থেকে আর এক প্রান্তে চলে যাচ্ছেন। এই চ্যালেঞ্জের মুখে পড়ে সংস্থাটি কলকাতায় উবের শাটল বাস পরিষেবা চালু করার জন্য চুক্তিবদ্ধ হয়েছে।

আরও পড়ুন: Bangalore Girl Harassment Case: মেয়েকে হেনস্থার জেরে প্রেমিককে খুন করেন বাবা! জানুন বিশদে

আরও পড়ুন: IB ACIO Notification 2023: সুখবর! ইন্টেলিজেন্স ব্যুরোতে চাকরির সুযোগ, মিলবে মোটা বেতন! যোগ্যতা কী? কীভাবে আবেদন করবেন? জানুন বিস্তারিত

 

পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩

পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯ 

PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩

ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।

এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।

[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)

[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)

Published on Wednesday, 22 November 2023, 10:15 pm | Last Updated on Friday, 8 December 2023, 11:20 pm by Bahok Desk