স্লোগান নিয়ে বিতর্ক। অসন্তোষ দেখা দিল ছাত্র-ছাত্রীদের মধ্যে।

২০১৯ সালের পর রাজ্যের সরকারি চাকরির নতুন কোনো বিজ্ঞপ্তি বেরোয়নি, একমাত্র পুলিশ ডিপার্টমেন্টের পরীক্ষার বিজ্ঞপ্তি ছাড়া। বেরোয়নি ক্লার্কশীপ,আইসিডিএসে’র মতো বড় পরীক্ষাগুলোর রেজাল্ট। এরকম অবস্থায় ছাত্র-ছাত্রীরা একজোট হয়ে টুইটার ক্যাম্পেন করলেন, কিন্তুু তাতে লেগে গেল রাজনীতির রঙ। একাধিক ইলেকট্রনিক ও ডিজিটাল সংবাদ মাধ্যমে এই টুইটার ক্যাম্পেনকে বিজেপির ডিজিটাল আন্দোলন হিসাবে দেখানো হল। ফলে অসন্তোষ দেখা দিল ছাত্র-ছাত্রীদের মধ্যে।

রাজ্যের সরকারি চাকরির পরীক্ষার নতুন বিজ্ঞপ্তি প্রকাশ ও পুরোনো পরীক্ষাগুলোর দ্রুত ফল প্রকাশের দাবিতে একজোট হন রাজ্যের বেকার ছাত্র-ছাত্রীরা। জুলাই মাসের শুরুতে গঠিত হয় তাদের সংগঠন ‘বেকারত্ব মুক্তি মঞ্চ’। ৫ই জুলাই তারা তাদের টুইট ক্যাম্পেনের ডাক দেয়। হ্যাসট্যাগ ‘ওয়েক আপ ডাব্লুবিপিএসসি’ সহযোগে এক লাখের উপর টুইট হয় ওইদিন। এটিই ছিল রাজ্যের প্রথম কোনো বড় টুইট ক্যাম্পেন। এরপর ‘বেকারত্ব মুক্তি মঞ্চে’র ছাত্র-ছাত্রীরা ১৪ই জুলাই আবার একটি টুইট ক্যাম্পেনের ডাক দেয়। বিভিন্ন চাকরির পরীক্ষার ফেসবুক গ্রুপগুলোতে পোস্টার বানিয়ে প্রচার চালাতে থাকেন ছাত্র-ছাত্রীরা। ওইদিন টুইটে হ্যাসট্যাগ ‘খেলা নয় চাকরি চাই’ ইউজ হয়। ছাত্র-ছাত্রীদের সোশ্যাল মিডিয়ার এই আন্দোলনে কোনো রাজনৈতিক রঙ তখনও পর্যন্ত ছিল না। ওইদিন বিকেল থেকে ওই ডিজিটাল আন্দোলনে লেগে গেল গেরুয়া রঙ। একাধিক ইলেকট্রনিক ও ডিজিটাল সংবাদমাধ্যম এই আন্দোলনকে বিজেপির আইটি সেলের উদ্দ্যোগ, এমনকি বিজেপি নেতা দিলীপ ঘোষের সক্রিয়তা হিসাবে পরিবেশন করতে থাকে।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

এর ফলে অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন এই কর্মসূচিতে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীরা। তাদের দাবি, একাধিক সংবাদমাধ্যমের এই ধরনের পরিবেশনে তাদের আন্দোলনের অপুরণীয় ক্ষতি হয়ে গেল, তাদের এই অরাজনৈতিক আন্দোলনের গুরুত্ব কমলো ভুল তথ্য ছড়িয়ে পড়ার মাধ্যমে। রাজ্যের বেকার ছাত্র-ছাত্রীরা চাইছেন সত্যটা সামনে আসুক এবং ভবিষ্যতে এরকম টুইটার ক্যাম্পেন হলে তাতে যেন কোনোভাবে কোনো রাজনৈতিক রঙ না লাগে।

 

শুভময় মল্লিক

Published on Friday, 16 July 2021, 6:42 pm | Last Updated on Friday, 16 July 2021, 8:21 pm by Bahok Desk