করোনার আতি সংক্রমনের দাপটে প্রায় দেড় বছরেরও বেশি সময় ধরে স্কুল, কলেজ,সহ নানা প্রতিষ্ঠানগুলিও বন্ধ। কেমন আছে বইগুলো? তাদের অনেকেকেই কি উই পোকায় নস্ট করে দিল? না কি এতদিন দেখাশোনা না করার জন্য ইঁদুরের পেটে গেল বইগুলো? বর্ষার জল ঝড়ে আলমারি ভিজে কি নস্ট হলো সারি সারি বই?
এই আশংকা উড়িয়ে দিচ্ছেন না বইপ্রেমীরা। সুদীর্ঘ লকডাউনের কারনে গন্থাগারগুলি মূলতই বন্ধ। উল্টে দেখাই হয়নি বিপুলসংখ্যক বইয়ের পাতা। সংরক্ষণ ও রক্ষনাবেক্ষনের অভাবে সেই বিপুল সংখ্যক বই ক্ষতিগ্রস্ত হলো কিনা এবার তা খতিয়ে দেখার নির্দেশ দিলেন রাজ্যর গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। তিনি জানান, এবার থেকে যেন অন্তত ১৫দিন অন্তর গ্রন্থাগার গুলিকে ভালোকরে দেখভাল করেন কর্মীরা। তিনি আরও বলেছেন, যে রাজ্যের সব গ্রন্থাগার গুলিকে কিভাবে দ্রুত ই- লাইব্রেরিতে পরিবর্তন করা যায়, সেই বিষয়েও বিশেষজ্ঞ দের পরামর্শ নেয়ার কাজ শুরু হয়েছে।
মাঝখানে করোনার দাপট কিছুটা কম হওয়ায় কিছু কিছু গ্রন্থাগার খোলা হয়েছিল। কিন্তু ফের সংক্রমণের হার বাড়তে থাকায় ২২এপ্রিল থেকে আবার সব বন্ধ হয়ে যায়। এমনিতেই এখন গ্রন্থাগারে গিয়ে পড়াশোনা করেন এরকম মানুষের সংখ্যা অনেক কম। তার উপর আবার অনেক গ্রন্থাগারে কর্মীর সংখ্যাও অনেক কম বা নেই বললেই চলে। সমিলিয়ে রক্ষনা বেক্ষনে খামতি চলছে দীর্ঘদিন ধরে। কখনও বইয়ে উই ধরে তো কখনও বা বইয়ের তাকে ঘুন ধরে নস্ট হচ্ছে বলে আভিযোগ উঠেছিলো। করোনার জন্য গ্রন্থাগার গুলি বন্ধ থাকায় বইয়ের অবস্থা আরও শোচনীয় হয়ে উঠেছে। গ্রন্থাগারগুলোর কর্মীদের অনেকেরই বক্তব্য, “সব গ্রন্থাগার ভবনে রক্ষনাবেক্ষনের ব্যাবস্থা ভালো নয় তাই ঝড় বৃষ্টির কারনে বইয়ের তাক বা আলমারি ভিজে নস্ট হয়ে যায়।আমরা তাও চেষ্টা করেছি, ও এখনও করছি।”
তাই এই সব সমস্যা থেকে বইকে রক্ষা করতে সরকারের ই- লাইব্রেরি করার পরিকল্পনা অনেকদিনের। কিন্তু এই পরিকল্পনা তখনই বাস্তবতা লাভ করবে যখন যথাযথ কর্মী নিয়োগ করা হবে।
জনসাধারণের গ্রন্থাগার ও কর্মী কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা মনোজ চক্রবর্তী বলেন,”যদি সময় মতো কর্মী নিয়োগ হতো তাহলে বইয়ের এতো জীর্ন দশা হতো না”।
তবে গ্রন্থাগার মন্ত্রী আশা দিয়েছেন যে যতো দ্রুত সম্ভব কর্মী নিয়োগ করা হবে।
তাই এসব রুপরেখা দেখে আশা রাখায় যায় যে গ্রন্থাগার গুলিকে ই- লাইব্রেরি তে রুপান্তরিত করলে আরও ভালো ফল পাওয়া যাবে।
রিয়া দুয়ারী
Published on Wednesday, 14 July 2021, 3:20 pm | Last Updated on Wednesday, 14 July 2021, 3:22 pm by Bahok Desk









