Bahok News Bureau : বিবেক বিন্দ্রা (Vivek Bindra) ভারতের একজন অন্যতম জনপ্রিয় মোটিভেশনাল স্পিকার (Motivational speaker)। বিভিন্ন অনুপ্রেরণামূলক বক্তব্যের কারণে সমাজমাধ্যমে বেশ জনপ্রিয় তিনি। লাখ লাখ ভক্ত তাঁর। বিবেকের একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানও রয়েছে। বিবেক প্রায়শই তাঁর ব্যবসার ভিডিয়ো ও প্রেরণামূলক বক্তৃতার ভিডিয়ো আপলোড করেন ইউটিউব ও সমাজমাধ্যমে। সেসব ভিডিয়োর লাখ লাখ ভিউ পড়ে। ইউটিউবে তাঁর সাবস্ক্রাইবারের সংখ্যা ২১.৪ মিলিয়ন এবং ইনস্টাগ্রামে তাঁর ৩.৯ মিলিয়ন ফলোয়ার রয়েছে। ইউটিউব (Yotube) থেকে বছরে তিনি কোটি কোটি টাকা আয় করেন। তাঁর নিজেরও একটি বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে। নিজস্ব ব্যবসা এবং মোটিভেশনাল স্পিকার হিসেবে দেশজুড়ে রয়েছে তাঁর খ্যাতি।
তবে হাজারে খ্যাতির মাঝেও এবার তাঁর নামে উঠলো অভিযোগ। বিয়ের মাত্র ৮ দিনের মাথায় স্ত্রীর উপর মারধরের অভিযোগে অভিযুক্ত হলেন ভারতের জনপ্রিয় ইউটিবার তথা মোটিভেশনাল স্পিকার বিবেক বিন্দ্রা। বিবেক বিন্দ্রার শ্যালক বৈভব কোয়াত্রা নয়ডার থানায় তাঁর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগে মামলা দায়ের করেছেন। আসুন জেনে নেওয়া যাক ঠিক কি ঘটেছিল।
কি ঘটেছিল?
পুলিশ সূত্রে জনা গিয়েছে, বিবেকের শ্যালক বৈভব কোয়াত্রার অভিযোগ, নয়ডার যে বিলাসবহুল বহুতলে ইউটিউবার থাকেন, সেখানেই তিনি তাঁর স্ত্রী ইয়ানিকাকে মারধর করেছেন। বৈভবের দাবি, কয়েক দিন আগে বিবেক এবং তাঁর মায়ের উত্তপ্ত বাগ্বিতণ্ডা শুরু হয়। ইয়ানিকা মধ্যস্থতা করতে গেলে বিবেক তাঁকে মারধর করেন। মারধরের কারণে ইয়ানিকা গুরুতর চোট পেয়েছেন বলেও অভিযোগ তাঁর ভাইয়ের। উল্লেখযোগ্য যে, চলতি বছরের ৬ই ডিসেম্বর বিবেক (Vivek Bindra) এবং ইয়ানিকার সাতপাকে বাঁধা পড়েন। আর বিয়ের মাত্র ৮ দিনের মাথায় নডার ১২৬ সেক্টরের থানায় আইপিসির একাধিক ধারায় বিবেকের বিরুদ্ধে মামলা দায়ের করেন ইয়ানিকা এবং বিবেকের শ্যালক বৈভব। বর্তমানে পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং জানিয়েছে যে, পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে, এবং তদন্ত সাপেক্ষে এই বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।।
উল্লেখ্য, কিছুদিন আগেই জনপ্রিয় ইউটিউবার (Youtuber) এবং মোটিভেশনাল স্পিকার সন্দীপ মাহেশ্বরীর (Sandeep Maheswari) সঙ্গে দুর্নীতি এবং জালিয়াতির তর্জায় সংবাদের শিরোনামে উঠে এসেছিলেন জনপ্রিয় মোটিভেশনাল স্পিকার বিবেক বিন্দ্রা (Vivek Bindra)। বিবেক এবং সন্দীপের এই বিতর্কের মাঝেই ফের নতুন করে বিতর্কে জড়িয়ে পড়লেন মোটিভেশনাল স্পিকার বিবেক বিন্দ্রা।
পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩
পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯
PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩
ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।
এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।
[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)
[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)
Published on Saturday, 23 December 2023, 6:30 pm | Last Updated on Sunday, 24 December 2023, 12:44 pm by Bahok Desk











