প্রতারণার ছক কষে ১ কোটি টাকা লুঠ। এমনই ঘটনা ঘটল পশ্চিম বর্ধমান জেলায়। জানা গেছে, ওই প্রতারক ভিন্ন ভিন্ন ব্যবসায়ীদেরকে ঠকিয়ে টাকা লুঠ করে কলকাতায় গিয়ে লুকিয়ে ছিল। উল্লেখ্য, প্রতারিত ব্যবসায়ীরা এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। এই অভিযোগের ভিত্তিতেই পুলিশ তদন্তে নেমে পড়ে এবং অবশেষে কলকাতায় তাকে খুঁজে বের করে ও গ্রেফতার করে।

ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের আসানসোল শহরে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তের নাম আবিদ মল্লিক। পুলিশ সূত্রে জানা গেছে, আবিদ মল্লিক প্রতারণা করে টাকা লুঠ করার পর আসানসোল থেকে পালিয়ে যায়। এদিকে, আসানসোল দক্ষিণ থানার পুলিশ তল্লাশি অভিযান চালিয়ে অবশেষে কলকাতা থেকে অভিযুক্ত আবিদ মল্লিককে গ্রেফতার করে। এই পুলিশি অভিযানে অভিযুক্তের কাছ থেকে এক অভিযোগকারীর তথা প্রতারিত ব্যবসায়ীর গাড়িও উদ্ধার করা হয়েছে।

অভিযোগকারী তথা আসানসোলের বাসিন্দা জয়দীপ সিংহ তাঁর অভিযোগে জানিয়েছেন যে, অভিযুক্ত আবিদ নিজেকে ঠিকাদারের পরিচয় দিয়ে বন্ধুত্ব করেছিল। পরবর্তীকালে, ঠিকা পাইয়ে দেওয়ার নাম করে টাকাও নেয়। জানা গেছে, ২০১৮ থেকে ২০২০-এর মাঝ বরাবর বহু মানুষের কাছ থেকেই বিনিয়োগের নামে টাকা নেয় আবিদ। জানা গেছে, শেষবার এক ব্যবসায়ীর কাছ থেকে ৫০,০০০ টাকা নিয়ে এবং সাদা ইনোভা গাড়ি অনৈতিকভাবে নিয়ে আসানসোল থেকে পালিয়ে যায়। এরপরে, লিখিত অভিযোগ দায়েরের পর অভিযুক্তকে খুঁজতে তৎপরতা দেখায় পুলিশ। অবশেষে, আবিদকে কলকাতা থেকে গ্রেফতার করে পুলিশ এবং চলতি সপ্তাহে মঙ্গলবারে আসানসোল কোর্টে পেশ করা হয়।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

ইবতিসাম খান

Published on Thursday, 22 July 2021, 11:47 pm | Last Updated on Thursday, 22 July 2021, 11:47 pm by Bahok Desk