সোমবারে জামুড়িয়ায় এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। মূলত, এই অনুষ্ঠানে “বসে আঁকো” প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়েছিল। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্যই ছিল প্রত্যেক শিশুর মধ্যে সুপ্ত প্রতিভা প্রদর্শনের মাধ্যমে প্রতিবন্ধী ছেলেমেয়েদের উৎসাহ প্রদান করা। এই বসে আঁকো প্রতিযোগিতা, পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে জামুড়িয়ার-১-এর নন্দী রোডে অবস্থিত টাউন হলের প্রাঙ্গণে আয়োজন করা হয়েছিল।

“প্রত্যেক শিশু অসাধারণ” এই কর্মসূচির অধীনে আয়োজিত এই প্রতিযোগিতায় ৬০ জনের মতো প্রতিবন্ধী শিশু অংশগ্রহণ করেছিল। এই কর্মসূচির অধীনে শুধু যে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল, তাই নয়, প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পড়াশোনায় প্রয়োজনীয় যাবতীয় সামগ্রী, অঙ্কনে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী, ছাতা, ব্যাগ, মাস্ক এবং স্যানিটাইজারও দেওয়া হয়েছিল।

এই অনুষ্ঠানের এক প্রতিবন্ধী শিশুকে একটি ট্রাই সাইকেলও দেওয়া হয়েছিল। এই ট্রাই সাইকেল মুখ্য অতিথি জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিংহ এবং পশ্চিমবঙ্গ প্রাথমিক তৃণমূল শিক্ষক সমিতির রাজ্য অধ্যক্ষ অশোক রুদ্রের তরফে দেওয়া হয়েছিল। এছাড়াও, এক বধির শিশুকে শ্রবণযন্ত্রও দেওয়া হয়েছিল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষক সমিতি জামুড়িয়া-১-এর অধ্যক্ষ রাজীব রায়, স্কুল ইন্সপেক্টর অরিজিৎ মণ্ডল, জামুড়িয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক সঞ্জীব দে, জামুড়িয়ার ব্লক-১-এর তৃণমূল কংরেস অধ্যক্ষ সাধন রায়, মহিলা তৃণমূল কংগ্রেস জামুড়িয়া ব্লক-১-এর অধ্যক্ষ রাখি কর্মকার প্রমুখ।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

 

ইবতিসাম খান

Published on Tuesday, 20 July 2021, 3:50 pm | Last Updated on Tuesday, 20 July 2021, 3:54 pm by Bahok Desk