Digital Police Portal
Digital Police Portal: ডিজিটাল পুলিশ পোর্টাল কী? নিখোঁজ ব্যক্তিদের সন্ধান ছাড়াও করা যাবে আরও ১০টি কাজ! জানুন বিশদে, গ্রাফিক্স: বাহক

Bahok News Bureau : ডিজিটাল পুলিশ পোর্টালের (Digital Police Portal) নাম শুনেছেন? এই পোর্টালের সম্পর্কে খুব কম সংখ্যক মানুষই জানেন। এই সাইটটি ২০১৭ সালে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (NCRB), স্বরাষ্ট্র মন্ত্রকের (MHA) সহযোগিতায় চালু করেছিল। ডিজিটাল পুলিশ পোর্টাল কী? কী কাজে লাগে এই পোর্টাল? চলুন বিস্তারে জেনে নেওয়া যাক।

ডিজিটাল পুলিশ পোর্টাল কী? (What is Digital Police Portal?)

ডিজিটাল পুলিশ পোর্টালের URL হলো https://digitalpolice.gov.in। এই ডিজিটাল পুলিশ পোর্টালের মাধ্যমে রাজ্য এবং কেন্দ্রীয় স্তর পর্যন্ত নাগরিক পরিষেবা প্রদান করা হয়। আপনি এই সাইটের মাধ্যমে একজন নিখোঁজ ব্যক্তির রিপোর্ট ফাইল করতে পারেন এছাড়াও এই সাইটে আরো বেশ কিছু কাজ করা হয়। আসুন জেনে নেওয়া যাক সেই সম্পর্কে বিস্তারিত তথ্য।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

ডিজিটাল পুলিশ পোর্টালে কী পরিষেবা পাওয়া যাবে? (Digital Portal Services)

ডিজিটাল পুলিশ পোর্টালে (Digital Police Portal) পাওয়া প্রধান পরিষেবাগুলি হলো, এর মাধ্যমে নিখোঁজ ব্যক্তিদের সন্ধান করা, যানবাহনের এনওসি জেনারেশন, অপরাধীদের সম্পর্কে তথ্য এবং নিকটস্থ পুলিশ থানার সম্পর্কে তথ্য প্রভৃতি পাওয়া যায়।

ডিজিটাল পুলিশ পোর্টালে পাওয়া অন্যান্য কিছু পরিষেবা: 

ডিজিটাল পুলিশ পোর্টালে (Digital Police Portal) পাওয়া অন্যান্য কিছু পরিষেবা হলো, সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়ের করা, অভিযোগের স্থিতি পাওয়া, এফআইআর-এর কপি পাওয়া, অপরাধীদের বিবরণ, নিখোঁজ কিংবা অপহৃত হওয়া ব্যক্তিদের বিবরণ, চুরি হওয়া কিংবা পুনরুদ্ধার করা যানবাহন, অস্ত্র এবং অন্যান্য সম্পদের বিবরণ, মিছিল, কর্মসূচি, ধর্মঘট ইত্যাদি ইস্যু করার জন্য অনুরোধ জমা দেওয়া, এছাড়াও চাকরি, পাসপোর্ট, সিনিয়র সিটিজেন রেজিস্ট্রেশন ইত্যাদির যাচাইয়ের জন্য অনুরোধ। যাবতীয় তথ্য শেয়ার করতে এবং নাগরিকদের প্রয়োজনীয় ফর্ম ডাউনলোড করতে এই পোর্টাল বেশ কার্যকরী।

Lucknow News : ছুরির পরিবর্তে তলোয়ার দিয়ে কেক কাটার পরিণতি ভুগতে হলো যুবককে! কি এমন ঘটলো জানুন বিশদে

 

 

‘Fearless’ Rahul Gandhi-Parliament Security Breach: পার্লামেন্টে হামলার সময় কী করছিলেন রাহুল গান্ধী? ঝড়ের গতিতে ভাইরাল সেই ছবি

 

 

পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩

পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯ 

PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩

ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।

 

 

 

এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।

[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)

[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)

Published on Thursday, 14 December 2023, 5:13 pm | Last Updated on Thursday, 14 December 2023, 5:13 pm by Bahok Desk