East West Metro: দীর্ঘ অপেক্ষার অবসান! কবে থেকে গঙ্গার নিচ দিয়ে ছুটবে মেট্রো (Kolkata Metro)? জানুন বিশদে, গ্রাফিক্স: বাহক

Bahok News Bureau: এবার নতুন বছরে বড় চমক দিতে চলেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। চালু হতে চলেছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর (East West Metro) সম্পূর্ণ পরিষেবা। ইতিমধ্যেই বেশ কয়েক দফা ট্রায়াল রান হয়ে গেছে। তবে সাধারণ মানুষের জন্য কবে থেকে পরিষেবা চালু হবে সেই বিষয়ে এবার সম্ভাব্য দিনক্ষণ জানিয়ে দিল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ।

রেল কর্তৃপক্ষের তরফ থেকে ঘোষণা:

রেল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে যে, আগামী বছরের মাঝামাঝি অর্থাৎ ২০২৪ সালের জুন মাস নাগাদ হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ (Howrah Maidan to Salt Lake Sector 5) পর্যন্ত চালু হয়ে যাবে মেট্রো পরিষেবা। গঙ্গার নীচ দিয়েই ছুটবে মেট্রো। এটিই ভারতের প্রথম আন্ডারওয়াটার মেট্রো রেল। কলকাতা মেট্রোর ইস্ট-ওয়েস্ট করিডোরে গঙ্গার নীচ দিয়ে চলাচল করবে মেট্রো। এর ফলে হাওড়া ও কলকাতার মধ্যে যোগাযোগ হয়ে উঠবে আরো সহজ ও সুবিধাজনক। ৫২০ মিটার লম্বা টানেলে, ভূপৃষ্ট থেকে ৩৩ মিটার গভীর ও হুগলি নদী থেকে ১৩ মিটার গভীরে দুটি ট্র্যাক রয়েছে। মেট্রোর তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে যে, এখন নিয়মিত হাওডা ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো ট্রায়াল রান চলছে। ইস্ট-ওয়েস্ট মেট্রোর ওই অংশটি যাত্রী পরিবহণের জন্য প্রায় তৈরি। বর্তমানে মোট ৩টি করিডোরে চলছে মেট্রো। উত্তর-দক্ষিণ শাখায় দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ, ইস্ট-ওয়েস্ট শাখায় সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ এবং জোকা-এসপ্ল্যানেড করিডোরে বর্তমানে জোকা থেকে তারাতলা পর্যন্ত মিলছে পরিষেবা।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

আসতে চলেছে আমূল পরিবর্তন

ইস্ট-ওয়েস্ট করিডোরে মেট্রো (Metro) চালু হয়ে গেলে কলকাতা (Kolkata) শহরের পরিবহণ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটবে। খুব অল্প সময়ে কলকাতার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যাওয়া যাবে। এবার যাত্রী সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করে, যত দ্রুত সম্ভব হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত পরিষেবা চালু করে দিতে চাইছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। মেট্রো কর্তৃপক্ষ জানাচ্ছে, ইস্ট ওয়েস্ট করিডোরে প্রস্তাবিত রুটটির দৈর্ঘ্য ১৬.৫৫ কিলোমিটার। যার মধ্যে, ইতিমধ্যেই ৯.৩০ কিলোমিটারের কাজ সম্পন্ন হয়েছে। চলতি বছর ডিসেম্বরে মাসের মধ্যে ৪.৮০ কিমি এবং আগামী বছর জুন মাসের মধ্যে অবশিষ্ট ২.৪৫ কিলোমিটার মেট্রো লাইনের কাজ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এই প্রকল্পে পুরো ১৬.৫৫ কিলোমিটার মেট্রো লাইনের মধ্যে ৫২০ মিটার পথ গঙ্গার তলা দিয়ে সুড়ঙ্গ পথে চলবে মেট্রো। আর গঙ্গার তলা দিয়ে এই দূরত্ব অতিক্রম করতে সময় লাগবে মাত্র ৪৫ সেকেন্ড।

কি বললেন রেল আধিকারিক?

মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, পরিকল্পনা অনুযায়ী কাজ এগোচ্ছে। সবকিছু ঠিক ভাবে এগোলে ময়দান থেকে সেক্টর ফাইভগামী মেট্রো আগামী বছরের জুনে চালু করে দেওয়া যাবে বলে তিনি দৃঢ় আশাবাদী।

আরও পড়ুন: SBI Clerk Recruitment 2023: সুখবর! ৮ হাজারেরও বেশি শূন্যপদে নিয়োগ করবে SBI, যোগ্যতা কী? কীভাবে আবেদন করবেন? এক ক্লিকে জানুন বিস্তারিত

আরও পড়ুন: Rahul-Gehlot-Pilot: অবশেষে গোষ্ঠীদ্বন্দ্বে ইতি? দুই সৈনিক গেহলট ও পাইলটকে পাশে নিয়ে কী বললেন রাহুল? জানুন বিস্তারিত

 

 

পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩

পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯ 

PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩

ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।

এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।

[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)

[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)

Published on Friday, 17 November 2023, 10:07 am | Last Updated on Friday, 8 December 2023, 11:10 pm by Bahok Desk