Bahok News Bureau: চলতি বছরের ৩রা ডিসেম্বর পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচন হয়েছে এবং ফলাফলে বিজেপি (BJP) তিনটি রাজ্য যথাক্রমে রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ে বিপুল ভোটে জয়ী হয়েছে। অপরদিকে কংগ্রেস জিতেছে তেলেঙ্গানায় এবং মিজোরামে জিতেছে জোরাম পিপলস মুভমেন্ট। কংগ্রেস তেলঙ্গানায় (Telengana) মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করেছে এবং সেখানে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন রেভান্থ রেড্ডি। জেডপিএম মিজোরামে লালদুহোমাকে মুখ্যমন্ত্রী করার ঘোষণা করেছে, তিনিও শপথ নেবেন। তবে, বিজেপি এখনো পর্যন্ত তিনটি রাজ্যের মুখ্যমন্ত্রী করা হবেন তা ঘোষণা করেনি। বিজেপি আগামীকাল অর্থাৎ শুক্রবার তিনটি রাজ্যের জন্য পর্যবেক্ষক ঘোষণা করতে পারে। রাজস্থান, মধ্য প্রদেশ এবং ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বেছে নিতে কার্যত কালঘাম ছুটছে গেরুয়া শিবিরের। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে প্রতিবারের মতো এবারও কি এই রাজ্যগুলিতে মুখ্যমন্ত্রীর নাম নিয়ে বিজেপি নয়া চমকে দেবে? কারা হবেন মুখ্যমন্ত্রী তা নিয়ে জল্পনা তুঙ্গে।

দলীয় সূত্রে জানা গেলো

দলীয় সূত্রের মতে, বিজেপি মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তিশগড়ের মতো রাজ্যগুলিতে মুখ্যমন্ত্রী পদের জন্য নতুন মুখ বেছে নিতে পারে। সূত্র অনুসারে, ২০২৪ সালের সাধারণ নির্বাচনকে সামনে রেখে মুখ্যমন্ত্রী নির্বাচন করা হবে। যদিও দলটিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, বসুন্ধরা রাজে এবং রমন সিং রয়েছেন যারা তিনটি রাজ্যেই নির্বাচনে জয়ী হয়েছেন। সোমবার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) বাসভবনে সাড়ে চার ঘণ্টা ধরে একটি বৈঠক হয়, যেখানে তিন রাজ্যের শক্তিশালী প্রতিযোগীদের বিবেচনা করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি প্রধান জেপি নাড্ডা। বিজেপির  (Bjp) কেন্দ্রীয় নেতৃত্ব শীঘ্রই তিন রাজ্যের জন্য পর্যবেক্ষক নিয়োগ করতে পারে। এই পর্যবেক্ষকরা তিনটি রাজ্যে বিধানসভায় তাদের নেতা নির্বাচনের জন্য নবনির্বাচিত বিধায়কদের বৈঠক পর্যবেক্ষণ করবেন।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

মধ্যপ্রদেশে মুখ্যমন্ত্রী কে হবেন?

মধ্যপ্রদেশে (Msdhyapradesh) মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ প্যাটেল, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং নরেন্দ্র সিং তোমর এবং সিনিয়র রাজ্য নেতা কৈলাশ বিজয়বর্গীয় শীর্ষ পদের দাবিদারদের মধ্যে রয়েছেন।

রাজস্থানের মুখ্যমন্ত্রী কে হবেন?

রাজস্থানের (Rajasthan) শীর্ষ পদের জন্যও অনেকের নাম আলোচনায় রয়েছে, যেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজেকে বিধায়ক হিসাবে বেছে নেওয়া হয়েছে। লোকসভার স্পিকার ওম বিড়লা, কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিংহ শেখাওয়াত এবং অর্জুন রাম মেঘওয়াল, রাজ্য পার্টির সভাপতি সিপি জোশী এবং বিশিষ্ট নেতা দিয়া কুমারী এবং মহন্ত বালকনাথ শীর্ষ পদের দাবিদারদের তালিকায় রয়েছেন।

ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী কে হবেন?

ছত্তিশগড়ের (Chhattisgarh) কথা বললে, প্রাক্তন মুখ্যমন্ত্রী রমন সিংহ, রাজ্য বিজেপি(Bjp) সভাপতি অরুণ কুমার সাও, নেতা ধর্মলাল কৌশিক এবং প্রাক্তন আইএএস অফিসার ওপি চৌধুরী মুখ্যমন্ত্রী পদের দাবিদারদের মধ্যে রয়েছেন।

পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩

পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯ 

PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩

ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।

 

 

 

এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।

[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)

[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)

Published on Thursday, 7 December 2023, 9:46 pm | Last Updated on Friday, 8 December 2023, 11:19 pm by Bahok Desk