বাহক নিউজ় ব্যুরো: ফের তৃণমূল কংগ্রেস সুপ্রিমোকে আক্রমণ অধীর চৌধুরীর। ভোট রাজনীতিতে কংগ্রেস বিজেপিকে চ্যালেঞ্জ জানাতে পারেনি, তৃণমূলের দলীয় মুখপত্র ‘জাগো বাংলা’-র একটি প্রতিবেদনে এভাবেই কটাক্ষ করা হয়েছিল। প্রতিক্রিয়ায় মমতার রাজনৈতিক জন্মস্থান নিয়ে প্রশ্ন তুলে অধীর।
রাজ্যসভার সাংসদ তৃণমূলের সুখেন্দু শেখর রায় জাগো বাংলা লিখেছিলেন, কংগ্রেস নিজেদের অভ্যন্তরীণ সমস্যায় এতটাই জর্জরিত যে তাদের পক্ষে ভোটে বিজেপিকে চ্যালেঞ্জ জানানো সম্ভব হচ্ছে না। বিজেপি বিরোধী জোট নিয়ে তৃণমূল এখনও কিছু ভাবছে না বলেই জানিয়েছেন সুখেন্দু বাবু। কংগ্রেসকে একহাত নেওয়ায় তৃণমূল দলনেত্রীকে আক্রমণের রাস্তায় হাঁটলেন অধীর রঞ্জন চৌধুরি। কটাক্ষের সুরে বললেন, “মমতার ঢপের অনশন। কংগ্রেসকে উনি হত্যা করেছেন। আপনার অবদান শুধু বিজেপির ৭৮ বিধায়ক।”
আজ যে কংগ্রেসকে আক্রমণ করছে তৃণমূল, সেই কংগ্রেস থেকেই রাজনৈতিক জন্ম হয়েছিল মমতা ব্যানার্জীর। সেই প্রসঙ্গে অধীরের আক্রমণ, “রাজনৈতিক জন্ম কোথায়? আপনি যাঁর খাবেন, তাঁর থালা ফুটো করবেন। কংগ্রেসকে আক্রমণ না করলে ভাত হজম হবে না। সমঝোতা ছাড়া আর কী?” অধীর তৃণমূল এবং বিজেপির সমঝোতার ইঙ্গিত করলেন।
রাজ্যের বিধানসভায় ভালো ফল করেছে তৃণমূল, অন্যদিকে বিভিন্ন রাজ্যে ভাঙনের মুখে কংগ্রেস। তৃণমূল এই প্রসঙ্গে কংগ্রেসকে আক্রমণ করায়, অধীর আরো বলেন, “কোনও ভোট কোনও নেত্রীর ফিক্সড ভোট নয়। আপনি দম্ভে এমন ভাবছেন কংগ্রেসকে ”
Published on Saturday, 9 October 2021, 1:08 am | Last Updated on Saturday, 9 October 2021, 1:08 am by Bahok Desk









