সকালে উঠে এক কাপ চা না হলে অধিকাংশ বাঙালীর চলে না। আর সেই শুরু হয়, তারপর যে কোনও ছুতো, অজুহাতে দিনের মধ্যে বারবার চা চলে আমাদের। কখনও নতুন বন্ধুর সাথে দেখা সেই উপলক্ষ্যে, কখনও প্রচন্ড ক্লান্ত লাগছে সেই জন্য, কখনওবা প্রচন্ড মাথা ধরেছে চা-ই তখন সহায়। এটি খাওয়া ও না খাওয়া কতটা ঠিক না ভুল? সেই নিয়েই আজকের লেখা।
এই সেকশনে ডায়েট ও নিউট্রিশন সংক্রান্ত ব্যাপারে পরামর্শ দিচ্ছেন বিশিষ্ট ডায়েটিয়ান ও নিউট্রিশনিস্ট সাহিন পারভিন।
চা এর উপকারিতা 🍃 এবং দুধ চায়ের ক্ষতিকারক দিক⚡
• চায়ের অ্যান্টিঅক্সিডেন্ট পলিফেনল সক্রিয়ভাবে inflammation reduce করে।
• Green tea তে EGCG (Epigallocatechin gallate) vitaminC এর অ্যান্টিঅক্সিডেন্ট শক্তির চেয়ে ১০০ গুণ বেশি শক্তিশালী।
• চায়ে রয়েছে আরেকটি গ্রুপের অ্যান্টিঅক্সিডেন্ট যা ফ্ল্যাভোনয়েডস নামে পরিচিত, যা হার্টের পক্ষে খুব উপকারী।
• চা পান করলে LDL যেটাকে খারাপ কোলেস্টেরল বলা হয় সেটার মাত্রা কমে যায়।
• চায়ের মধ্যে পাওয়া পলিফেনলগুলি ভাল ব্যাকটেরিয়ার বৃদ্ধি করে এবং সালমোনেলার মতো খারাপ ব্যাকটেরিয়ার বৃদ্ধি রোধ করে । অন্ত্রগুলিকে স্বাস্থ্যকর করতে সাহায্য করে।
• দৈনন্দিন ভিত্তিতে চা পান চাপমুক্ত হতে সাহায্য করে রক্তচাপ অর্থাৎ blood pressure কে নিয়ন্ত্রনে রাখতে বড় ভূমিকা পালন করে।
• গবেষনা করে দেখা গেছে যে যারা প্রতিদিন তিন কাপের বেশি লিকার চা বা Green tea পান করেন তাদের স্ট্রোকের ঝুঁকি ২১% হ্রাস পায়, যারা এক কাপের কম পান করেন তাদের তুলনায়।
• লিকারচা ,Green tea উভয়েই রক্তে শর্করার পরিমাণ কমায় এবং দেহ যে metabolism/ বিপাক(স্বাভাবিক শারীরবৃত্তীয় বিক্রিয়া) করে তা উন্নত করে।
• যদি আপনি উজ্জীবিত এবং চাপমুক্ত হয়ে লক্ষ্যে স্থির থাকতে চান তবে চা একটি দুর্দান্ত পানীয় আপনার জন্যে।
• প্রতিদিন ৩/৪ কাপ লিকারচা বা green tea অনায়াসে খেতে পারেন।
• তবে দুধ চা পুরোপুরি এড়ানোর চেষ্টা করুন। এটি নিয়মিত খেলে লিভারের ক্ষতি হবে। চায়ে যে flavonoids নামক antioxidant থাকে সেটা দুধের casein প্রোটিন এরসাথে বিক্রিয়া করে যার ফলে flavonoids এর গুনাগুন নষ্ট হয়। আর বিক্রিয়ার ফলে blood acidic হয়ে যায় যেটা Jaundice এর মতো রোগ ডেকে আনতে পারে।
যে কোনও পরামর্শ বা সাহায্যের জন্য নিচে কমেন্ট করতে পারেন, সাহিন পারভিন উত্তর দেবেন।
Published on Sunday, 3 October 2021, 9:20 am | Last Updated on Sunday, 3 October 2021, 9:22 am by Bahok Desk









