Winter Solstice 21th December
Winter Solstice 21th December: বছরের এই দিন সবচেয়ে 'ছোট' হয়! জেনে নিন 'শীতকালীন অয়নকাল' সম্পর্কে কিছু অজানা তথ্য

Bahok News Bureau: সূর্যকে কেন্দ্র করে পৃথিবী সূর্যের চারিপাশে ঘোরে। আর এই পৃথিবী থেকে সূর্যের অবস্থানের উপর ভিত্তি করে পৃথিবীর দিন রাত বাড়ে ও কমে। এই অনুযায়ী গ্রীষ্ম ও শীতের আগমন হয় দুটি অয়নকাল ধরে। যার মধ্যে একটি হলো শীতকালীন অয়নকাল। এটি ডিসেম্বরের ২১ তারিখ। এদিন উত্তর গোলার্ধে রাত সবচেয়ে বড় হয় এবং দিন সবচেয়ে ছোট হয়। এই সময় উত্তর গোলার্ধে সব চেয়ে বেশি ঠান্ডা পড়ে। শীতকালীন অয়নকাল (Winter Solstice 21th December) সম্পর্কে এমন অনেক অজানা কথা, যা আপনাদের অজানা। আজকের প্রতিবেদন থেকে শীতকালীন অয়নকাল সম্পর্কে এমন কিছু অজানা তথ্য নিম্নে তুলে ধরা হলো। 

শীতকালীন অয়নকাল (Winter Solstice 21th December)

■ ২০২৩ সালে ভারতে শীতকালীন অয়নকাল (Winter Solstice 21th December) বোঝা যাবে ২২সে ডিসেম্বর। এদিন অয়নকালের সময় ৮.৫৭। শীতকালীন অয়নকাললের দিন পৃথিবীর উত্তর গোলার্ধ মাত্র ৮ ঘন্টা ৪৬ মিনিট সূর্যের আলো পায়।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

Winter Solstice 21th December
Winter Solstice 21th December: বছরের এই দিন সবচেয়ে ‘ছোট’ হয়! জেনে নিন ‘শীতকালীন অয়নকাল’ সম্পর্কে কিছু অজানা তথ্য

■ শীতকালীন অয়নকাল যাকে ইংরেজিতে বলে  Winter Solstice। ইংরেজি Solstice শব্দটি ল্যাটিন শব্দ solstitium থেকে উৎপত্তি লাভ করেছে। যেখানে Sol মানে সূর্য এবং Stitium শব্দের অর্থ থামানো। 

■ শীতকালীন অয়নকালের সময় সূর্য আকাশের সর্বনিম্ন বিন্দুতে অবস্থান করে। যেখানে গ্রীষ্মকালীন অয়নকাল সূর্য আকাশের সর্বোচ্চ বিন্দুতে অবস্থান করে। শীতকালীন অয়নকাল যেমন উত্তর গোলার্ধে শীত পরে এবং দক্ষিণ গোলার্ধে থাকে গরম। গ্রীষ্মকালীন অয়নকালে দক্ষিণ গোলার্ধে এর ঠিক বিপরীত হয়। সে সময় দক্ষিণ গোলার্ধে শীত বিরাজমান হয়।

Winter Solstice 21th December
Winter Solstice 21th December: বছরের এই দিন সবচেয়ে ‘ছোট’ হয়! জেনে নিন ‘শীতকালীন অয়নকাল’ সম্পর্কে কিছু অজানা তথ্য

■ শীতকালীন অয়নকাল তখনই ঘটে যখন পৃথিবীর এক মেরু সূর্য থেকে অনেক দূরে অবস্থান করে। শীতকালীন অয়নকালের সময় সারা বছরের তুলনায় দিন খুবই ছোট হয় এবং রাত হয় সবচেয়ে দীর্ঘ। এরপর থেকে দিন ধীরে ধীরে বড় হতে শুরু করে এবং গ্রীষ্ম অয়নকালে গিয়ে দিন সবচেয়ে বড় হয়। 

■  জ্যোতির্বিদ্যায় শীতকালীন অয়নকালকে শীতকালের সূচনা হিসাবেও ধরা হয়। যদিও অনেক দেশে এটি শীতের মাঝা মাঝি পরে, যে কারণে একে Mid Winter ও বলা হয়। অনেক দেশেই এই দিনটি বেশ উৎসবের  সাথে পালন করা হয়। প্রাচীন কাল থেকে এই দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে। প্রাচীন কাল কৃষিকাজের উপরও শীতকালীন অয়নকাল বিশেষ ভূমিকা পালন করে আসছে। এছাড়া এই দিনটি সূর্যের প্রতীকী মৃত্যু এবং পুনর্জন্মকে চিহ্নিত করে আসছে। 

Aquaman 2 – Aquaman and the Lost Kingdom: সেন্সর বোর্ডের ঝামেলায় ‘অ্যাকোয়াম্যান ২’ ভারতীয় সংস্করণ, চলতে পারে কাঁচি! কবে মুক্তি পাবে? জানুন বিস্তারে

 

 

Sadhguru Jaggi Vasudev – Nitish Kumar- Hindustan Issue: ‘হিন্দুস্তান মানে হিন্দুদের দেশ, হিন্দির দেশ নয়’! নীতিশের বক্তব্যকে ‘তুচ্ছ’ বললেন সদগুরু

………………………………………………………………………………………………………………

পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩

পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯ 

PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩

ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।

 

 

 

এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।

[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)

[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)

Published on Thursday, 21 December 2023, 7:52 pm | Last Updated on Thursday, 21 December 2023, 7:52 pm by Bahok Desk