বাহক নিউজ় ব‍্যুরো: করোনা মহামারীর সঙ্গে লড়াই করার একমাত্র অস্ত্র হলো ভ্যাকসিন । কিন্তু সংশয় ও ভয়ের কারণে অনেকেই টিকা নিতে চাইছেন না। বিশ্বের প্রতিটি দেশেই প্রায় একই অবস্থা। নানা সচেতনতামূলক উদ্যোগ নিলেও অনেকক্ষেত্রে‌ই এই উদ্যোগ সফল হচ্ছে না। তাই এবার অন্যরকম উদ্যোগ নিল অস্ট্রেলিয়া।

জনগণকে টিকা নিতে উৎসাহ দানের জন্য নানা পুরস্কারের আয়োজন করেছে সরকার। “দ‍্য মিলিয়ন ডলার ভ‍্যাক্স অ্যালায়েন্স” নামে একটি লটারি প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল। সেখানে টিকা নেওয়ার পর সেই লটারি খেলায় অংশ নিতে পারবেন গ্রাহকরা, এমনই জানানো হয়েছিল। তখন অংশ নিয়েছিলেন প্রায় ৩০ লক্ষ মানুষ। আর সেখানেই জোন ঝু নামের এক মহিলা জিতে নেন ৭ কোটি টাকা।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

জোনের কথায়, “টিকা নিয়ে বাড়ি চলে গিয়েছিলাম। খেলায় অংশ নিয়েছিলাম ঠিকই কিন্তু অতশত আর ভাবিনি। টিকা নেওয়ার পর দিনই আমার কাছে ফোন আসে । বলা হয় আপনি কোটি টাকা জিতেছেন। এটা শুনে প্রথমে নিজের কানকে‌ই বিশ্বাস করতে পারছিলাম না। কিন্তু যখন একের পর এক সংবাদমাধ্যম থেকে ফোন আসতে শুরু হয় তখন আমি নিজেই চমকে উঠি।”

জোন লটারিতে জিতেছেন ১০ লক্ষ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় ৭ কোটি ৪০ লক্ষ টাকা। তিনি এই টাকা দিয়ে পরিবারের জন্য উপহার কিনবেন এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখবেন বলে জানিয়েছেন।

Published on Thursday, 11 November 2021, 10:28 am | Last Updated on Thursday, 11 November 2021, 10:35 am by Bahok Desk