World 1st Temple-Sanitary Napkins
World 1st Temple-Sanitary Napkins: বিশ্বের প্রথম মন্দির! ভারতের এই মন্দিরে মায়ের প্রণামী হিসেবে নেওয়া হয় স্যানিটারি ন্যাপকিন, কোথায় রয়েছে? নেপথ্যের কারণ কী? জানুন বিস্তারে, গ্রাফিক্স: বাহক

Bahok News Bureau : ভারতে চারিদিকেই রয়েছে বহু দেব দেবীর মন্দির। সেইসকল মন্দিরে ভক্তরা প্রণামী দান করেন। কেউ কেউ মোটা অঙ্কের টাকা প্রণামী হিসেবে দান করেন, কেউ আবার সোনা, রূপোও দেন। তবে, এবার প্রণামীর চিরাচরিত সংজ্ঞা ভেঙে দিয়ে নতুন নজির গড়েছে ভোপালের অন্নপূর্ণা দেবীর মন্দির। অভিনব পদক্ষেপ গ্রহণ করেছে ভোপালের এই মন্দিরটি (Bhopal Temple)। এবার থেকে ওই মন্দিরে প্রণামী হিসেবে দেওয়া যাবে স্যানিটারি ন্যাপকিন। কি অবাক হচ্ছেন তো? অবাক হলেও সত্যি। সম্প্রতি এমনটাই জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ। আসুন জেনে নেওয়া যাক এর নেপথ্যের কারণ। (World 1st Temple-Sanitary Napkins)

sanitary napkins
World 1st Temple-Sanitary Napkins: বিশ্বের প্রথম মন্দির! ভারতের এই মন্দিরে মায়ের প্রণামী হিসেবে নেওয়া হয় স্যানিটারি ন্যাপকিন, কোথায় রয়েছে? নেপথ্যের কারণ কী? জানুন বিস্তারে, গ্রাফিক্স: বাহক

কেন প্রণামী হিসেবে স্যানিটারি ন্যাপকিন নেওয়া হয়?

মধ্যপ্রদেশের (MP) ভোপালে অবস্থিত বিখ্যাত অন্নপূর্ণা মন্দিরে ভক্তরা নিয়মিত পুজো দিতে হাজির হন, তবে সেখানে ফুলের মালা কিংবা প্রসাদি মিষ্টির বদলে ভক্তরা স্যানিটারি ন্যাপকিনের (Sanitary Napkin) প্যাকেট হাতে হাজির হন। শুধু তাই নয়, অনেকে মেন্সট্রুয়াল কাপও দান করেন এই মন্দিরে। আসলে মন্দিরে দান হিসেবে জমা পড়া সমস্ত স্যানিটারি ন্যাপকিন চলে যায় ভোপালের (Bhopal) এক এনজিওর কাছে। এরপর এই এনজিও সেইসব ন্যাপকিন বিলি করে দেয় বিভিন্ন গ্রামের মহিলাদের মধ্যে। বিশেষত যাদের স্যানিটারি ন্যাপকিন কেনার সামর্থ নেই তাদের সকলকেই বিনামূল্যে অন্নপূর্ণা মন্দিরের এই অভিনব প্রসাদ বিলি করা হয়।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

sanitary napkins
World 1st Temple-Sanitary Napkins: বিশ্বের প্রথম মন্দির! ভারতের এই মন্দিরে মায়ের প্রণামী হিসেবে নেওয়া হয় স্যানিটারি ন্যাপকিন, কোথায় রয়েছে? নেপথ্যের কারণ কী? জানুন বিস্তারে, গ্রাফিক্স: বাহক

এনজিওর কর্ণধার কি বললেন?

এই প্রসঙ্গে এনজিওর কর্ণধার দীপাঞ্জন মুখার্জি (Dipanjan Mukherjee) বলেন, এমন অভিনব ভাবনার নেপথ্যে রয়েছে অসমের কামাখ্যা মন্দির (Kamakhya Devi Temple Assam), যেখানে স্যানিটারি ন্যাপকিন বিতরণের চল রয়েছে। এই কারণে সেখানে অম্বুবাচী উৎসব বড় করে পালন করা হয়। স্যানিটারি ন্যাপকিনের কার্যকলাপের জন্য বেশ পরিচিত উত্তর পূর্ব ভারতে অসমের এই মন্দির। এবার সেই ধারাকে মেনেই ভোপালের অন্নপূর্ণা মন্দিরে স্যানিটারি ন্যাপকিন প্রণামী হিসেবে গ্রহণ করা হচ্ছে এবং প্রণামী হিসেবে পাওয়া এই ন্যাপকিন বিলিয়ে দেওয়া হবে সুবিধাবঞ্চিত মহিলাদের মধ্যে।

rice and pulses
World 1st Temple-Sanitary Napkins: বিশ্বের প্রথম মন্দির! ভারতের এই মন্দিরে মায়ের প্রণামী হিসেবে নেওয়া হয় স্যানিটারি ন্যাপকিন, কোথায় রয়েছে? নেপথ্যের কারণ কী? জানুন বিস্তারে, গ্রাফিক্স: বাহক

আরো বিশেষ কিছু দান 

শুধু স্যানিটারি ন্যাপকিন নয়, মন্দিরে আরও দুই বিশেষ দানের ব্যবস্থা রয়েছে। প্রথমত অন্নদান, যেখানে ভক্তরা মন্দিরে চাল,ডাল জাতীয় খাদ্য সামগ্রী দান করতে পারেন। দ্বিতীয়ত, বিদ্যাদান, যেখানে ভক্তরা পড়াশোনা সংক্রান্ত জিনিসপত্র, যেমন বইখাতা, পেন, পেন্সিল এইসব দান করতে পারেন। দূরদূরান্ত থেকে বহু মানুষ ভোপালের এই মন্দিরে ছুটে আসেন দান করার উদ্দেশ্য নিয়ে। মন্দিরের সদস্যরা মনে করেন কারো সামান্য দানে যদি একটা জীবন বাঁচে, তবে তার থেকে পুণ্যের আর কিছু হয় না।

book copy pencils
World 1st Temple-Sanitary Napkins: বিশ্বের প্রথম মন্দির! ভারতের এই মন্দিরে মায়ের প্রণামী হিসেবে নেওয়া হয় স্যানিটারি ন্যাপকিন, কোথায় রয়েছে? নেপথ্যের কারণ কী? জানুন বিস্তারে, গ্রাফিক্স: বাহক

Happy Birthday Yuvraj Singh: অপমানিত হয়েছিলেন বারংবার! IPL-এ পাননি সম্মান! ক্রিকেটার যুবরাজ সিংয়ের জন্মদিনে জানুন তাঁর জীবনের অজানা অধ্যায়

Unknown Facts-Less Populated Country: বিশ্বের ক্ষুদ্রতম স্বঘোষিত দেশ! রয়েছে রাজা-রানি, মুদ্রা ও পাসপোর্ট! দেশটির নাম কী? জানুন বিস্তারে

পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩

পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯ 

PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩

ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।

এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।

[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)

[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)

Published on Tuesday, 12 December 2023, 6:55 pm | Last Updated on Tuesday, 12 December 2023, 6:55 pm by Bahok Desk