বাহক নিউজ ব্যুরো : ইসরায়েলের সামরিক বাহিনী রোববার ভোরে গাজা উপত্যকায় হামাস জঙ্গি সঙ্গঠনের অস্ত্রের স্থানে বোমা হামলা করে, যার পরিপ্রেক্ষিতে সীমান্তে সহিংস বিক্ষোভের ফলে এক ইসরাইলি পুলিশ কর্মকর্তা সহ এক ১৩ বছরের ফিলিস্তিনি বাচ্চা গুরু তর আহত হয়েছেন।
কারন হিসাবে সেই আল-আকসা-মস্ক মসজিদ।১৯৬৯-এ এক অস্ট্রেলিয়ান চরমপন্থী জুইস ডেনিশ আল-আকসা-মস্ক মসজিদে আগুন ধরায় এবং অনেক গুরুত্বপূর্ণ নথি নষ্ট হয়ে যায়।তার সুবাদেই হামাস প্রত্যেকবছর বিক্ষোভ করে থাকে।যেটা এবছরেও চলছিলো।
বিক্ষোভ হিংসাত্মক হয়ে ওঠে যখন কয়েক ডজন মানুষ সুরক্ষিত সীমান্তের কাছে আসে এবং টায়ার জ্বালিয়ে কালো ধোঁয়া পর্দার পেছন থেকে ইসরায়েলি সৈন্যদের দিকে পাথর এবং বিস্ফোরক ছুঁড়ে মারে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলি বন্দুকযুদ্ধে ১৩ বছরের এক শিশুসহ কমপক্ষে ৪১ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। একজন ইসরায়েলি সীমান্ত স্নাইপার গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।
সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে যে সহিংস বিক্ষোভের প্রতিক্রিয়ায় যুদ্ধবিমান হামাস অন্তর্গত “চারটি অস্ত্র ও স্টোরেজ উৎপাদনকারী স্থানে” আঘাত হানে এবং সেনাবাহিনী ফিলিস্তিনি সীমান্তবর্তী অঞ্চলে অতিরিক্ত সৈন্য মোতায়েন করে। বিমান হামলায় তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
– সহিষ্ণু ঘোষ
Published on Monday, 23 August 2021, 4:57 pm | Last Updated on Monday, 23 August 2021, 4:58 pm by Bahok Desk









