বাহক নিউজ ব‍্যুরো: মাসকট থেকে ঢাকাগামী বিমানের মাঝ‌আকাশেই আচমকা অসুস্থ হয়ে পড়েন পাইলট।বড়োসড়ো দুর্ঘটনা থেকে রক্ষা পেল বিমানটি। জরুরী ভিত্তিতে নাগপুর বিমানবন্দরে অবতরণ করানো হয় বিমানটিকে।

জানা যাচ্ছে মাসকট থেকে ঢাকা যাচ্ছিল এই বিমানটি। সাড়ে এগারোটা নাগাদ রায়পুরের কাছাকাছি পৌঁছাতেই হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন এই আন্তর্জাতিক বিমানের চালক। এগারোটা চল্লিশ নাগাদ কোলকাতা এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ করা হলে, তাদের উদ‍্যোগে জরুরী ভিত্তিতে নাগপুর বিমানবন্দরে প্লেনটি অবতরণ করান।সহকারী পাইলট।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

সূত্রের খবর, ইতিমধ্যে ওই পাইলটের চিকিৎসা শুরু হয়েছে। তাঁর অবস্থা স্থিতিশীল। এই ঘটনায় কোলকাতা ATC র ভূমিকার প্রশংসাও করা হয়েছে।

Published on Saturday, 28 August 2021, 9:36 am | Last Updated on Saturday, 28 August 2021, 9:36 am by Bahok Desk