বাহক নিউজ় ব্যুরো: তালিবানরা শেষ তারিখ দিয়েছিল ৩১ আগস্ট। এর মধ্যেই আফগানিস্তানের মাটি ছেড়ে মার্কিন সেনাবাহিনীকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিল তালিবান। কিন্ত, এবার এমন একটা দৃশ্যের মুখোমুখি হতে হল তালিবানদের, যে তারা ক্ষোভে ফুঁসছে শুরু করেছে। তালিবানদের চোখের সামনে দাঁড়িয়ে সারি সারি গাড়ি, কিন্তু একটাও ব্যবহার করার মতো নয়। চোখের সামনে রাখা বিপুল অস্ত্রভাণ্ডার, কিন্তু একটাও হাতে নেওয়ার যোগ্য নয়।

এমনটাই ঘটেছে আফগানিস্তানের মাটিতে, মার্কিন গোয়েন্দা বাহিনী ও আফগান এনডিএস ০১ ঘাঁটিতে। তালিবানরা খোদ স্থানীয় সাংবাদিকদের ডেকে দেখিয়েছে। সাংবাদিকদের তোলা ওই ফটোতে দেখা গেছে, সারি সারি গাড়ি দাঁড়িয়ে সবই পুড়ে ছাই হয়ে গেছে। শুধু গাড়িই নয়, সেখানে থাকা অস্ত্রশস্ত্র, কাগজপত্র সমস্তকিছুই পুড়ে ছারখার হয়ে গেছে। যদিও, ‘ঈগল’ নামক এই ঘাঁটি বর্তমানে তালিবানদের দখলে, কিন্তু সেখানের কিছুই ব্যবহারযোগ্য রাখেনি মার্কিন সেনাবাহিনীরা।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

আফগানিস্তানের মাটি ছাড়ার আগে মার্কিন সেনারা শতাধিক হামভিস, ট্যাঙ্কার ও সমস্ত অস্ত্রশস্ত্র ধ্বংস করে দিয়ে গেছে। তালিবানদের তরফে বলা হয়েছে যে, তারা ধ্বংস হওয়া সম্পত্তির সঠিক মূল্য জানেন না, কিন্তু, ধ্বংস হওয়া অস্ত্রের আনুমানিক মূল্য মিলিয়ন ডলারের হতে পারে। তালিবানের এক কম্যান্ডারের তরফে দেওয়া বিবৃতিতেই এমনটা জানা গেছে। তিনি বলেছেন, “যা কিছু ব্যবহার করার মতো ছিল, সবকিছুই নষ্ট করে দিয়েছে মার্কিন সেনাবাহিনী। আফগানিস্তানের মাটি ছেড়ে যাওয়ার আগে তারা সমস্ত সম্পত্তিতে আগুন লাগিয়ে গেছে। এটা করা উচিত ছিল না”।

Published on Wednesday, 8 September 2021, 11:48 am | Last Updated on Wednesday, 8 September 2021, 11:48 am by Bahok Desk