বাহক নিউজ ব্যুরো : গত ১৫ ই আগস্ট থেকে কাবুল সহ আফগানিস্থানের বেশিরভাগ অংশ তালিবানি জঙ্গি গোষ্ঠীর নিয়ন্ত্রাধীন। মুখে শান্তির বাণী দিলেও, কাজে তারা বারবার দেখাচ্ছে নৃশংসতার পরিচয়। এসব তাই আমেরিকা অস্ট্রেলিয়া সহ একাধিক দেশের সতর্কবার্তা কে কার্যত সত্যি করে কাবুল বিমানবন্দরে হয়েছে সন্ত্রাসবাদী হামলা। মারা গিয়েছেন আমেরিকার সৈনবাহিনী সহ শ’য়ে শ’য়ে সাধারণ মানুষ। রক্তস্নাত আফগানিস্তান থেকে প্রাণ বাঁচাতে অন্য দেশে পালিয়ে যেতে মরিয়া আফগানবাসী।
তালিবানীদের নির্ধারিত সময়সীমা শেষ হয়ে আসছে ক্রমশ। ইতিমধ্যেই কাবুল বিমানবন্দরে দ্বিতীয়বার হামলার সিঁদুরে মেঘ দেখতে পাচ্ছে আমেরিকা। ইমোতে রোমহর্ষক পরিস্থিতিতে তালিবানরা সিল করল আফগানিস্থানের কাবুল বিমানবন্দর। শুধু বিমানবন্দর শিলকরেই রক্ষে নয়; বিমানবন্দরের যাওয়া-আসার রাস্তাগুলোতে চেক পয়েন্ট বসানো হয়েছে তালিবানদের পক্ষ থেকে। কোথাও সশস্ত্র বাহিনী অথবা কোথাও আফগান সৈন্য সেজে তালিবানরা দাঁড়িয়ে। তাদের দাবি, নির্ধারিত সময়সীমা প্রায় শেষের দিকে উদ্ধারকার্য চালাতে গিয়ে আর যেন কোনো বিস্ফোরণ না হয় সেই দিকেই নজর রাখতে নাকি সিল করা হয়েছে বিমানবন্দর।
আফগানিস্তানে এখন কার্যত জরুরি অবস্থা ; একদিকে পঞ্জসীর দখলের ভয়াবহ লড়াই, সরকার গঠনের পথে তালিবানরা৷ অন্যদিকে আফগান মুলুকে আটকে থাকা শ’য়ে শ’য়ে ভিনদেশের মানুষের ‘ঘর ওয়াপসির’ এক অসম লড়াই! তালিবানীদের ভয়াল গ্রাস থেকে দেশের মানুষ’কে দেশে ফেরানোই এখন সবচদ্যে কঠিন লড়াই ভারত সহ অন্যান্য দেশগুলির।
Published on Sunday, 29 August 2021, 4:21 pm | Last Updated on Sunday, 29 August 2021, 4:22 pm by Bahok Desk









