বাহক নিউজ় ব্যুরো: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ওই রাজ্যের কুশিনগর জেলায় গেছিলেন একটি প্রকল্পের উদ্বোধন করার জন্য। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে কুশিনগরের আধিকারিকদেরকে কড়া ভাষায় সতর্ক করলেন। এদিকে, তাঁর সেই মন্তব্যকেই কটাক্ষের তীরে বিদ্ধ করলেন নেটাগরিকরা। কেউ আবার তাঁর সমর্থনেও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তাঁর পাশেও দাঁড়ালেন।
ওই উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে সরকারি আধিকারিকদের প্রতি কড়া ভাষায় তিনি বার্তা দিয়ে বলেন, “কেউ যদি চাকরি নিলাম করার চেষ্টা করে, তাহলে চাকরি মোটেই নিলাম হবে না, এর পরিবর্তে তাঁর বাড়ি নিলাম হবে”। যোগীর এই মন্তব্যের উত্তরেই এক নেটিজেন দাবি করেন যে, সরকার চাকরি দিলে তবে তো নিলামের কথা উঠবে।
আরতি পাল নামের এক নেটাগরিক বলেন, “মুখ্যমন্ত্রী পদে বসে মানুষকে হুমকি দিচ্ছেন? আগে বাড়ি দিন, তারপরে তো নিলামের কথা বলবেন! চাকরিই পাওয়া যায়নি, আর এদিকে নিলামের কথা বলা হচ্ছে! কতদিন মিথ্যার চাদর উড়ে হুমকি দেবেন মানুষকে? কমপক্ষে ইহলোকের মানুষকে না হোক অদৃশ্যকে তো ভয় করুন, মনুষ্যত্বকে লজ্জার কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন”।
অপরদিকে, আরেকজন যোগী আদিত্যনাথের সমর্থনে এগিয়ে আসেন। তিনি বলেন যে, সরকারি তথ্য সংগ্রহ করে দেখুন, কার সময়ে মানুষ কত চাকরি পেয়েছে, কার সময়ে মানুষ কত আবাসন পেয়েছে! এদিকে, অনেকেই আবার বলেছেন যে, দুর্নীতি দমন করার স্বার্থে এই ধরণের কঠোর পদক্ষেপের প্রয়োজন
Published on Tuesday, 14 September 2021, 11:20 am | Last Updated on Tuesday, 14 September 2021, 11:23 am by Bahok Desk









