Table of Contents
Bahok News Bureau : রাশিয়ার বিপক্ষে যুদ্ধের দুই বছর পূর্তির প্রাক্কালে ইউক্রেন বাহিনী আরও পাঁচ লাখ সেনা চায়। মানুষকে সেনা কার্যক্রমে দেখতে চায় বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি (President Zelensky)।জেলেনস্কি বলেন, কমান্ডাররা আরও সাড়ে চার থেকে পাঁচ লাখ সেনাসদস্য চান। বিষয়টিকে ‘সংবেদনশীল’ ও ‘ব্যয়বহুল’ উল্লেখ করেছেন তিনি। সেনাবাহিনীর এই উদ্যোগে সমর্থন দেওয়ার আগে বিস্তারিত জানা দরকার বলেও মনে করেন ইউক্রেনের প্রেসিডেন্ট। সেনা সংখ্যার বিষয়ে তিনি বলেছেন, যুদ্ধক্ষেত্রে ইতিমধ্যে পাঁচ লাখ সেনা মোতায়েন রয়েছে। গতকাল মঙ্গলবার বছরের শেষ সংবাদ সম্মেলনে যুদ্ধ নিয়ে তিনি এসব তথ্য জানান। (Zelensky – Ukraine)
ইউক্রেনে যুদ্ধের জটিল পরিস্থিতি :
রাশিয়ার সঙ্গে যুদ্ধ চালিয়ে যাওয়া ক্ষেত্রে ইউকেন সমস্যার সম্মুখীন হচ্ছে। নতুন সহায়তা তহবিল পেতে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো থেকে অনিশ্চয়তার খবর আসছে। এর মধ্যে যুদ্ধের ময়দানে ইউক্রেন বাহিনীতে আরও সেনা বাড়ানোর ইচ্ছার কথা জানালেন জেলেনস্কি। আরও সেনা মোতায়েনের ফলে বাড়বে অর্থ খরচ। চলতি মাসের শুরুতে মার্কিন কংগ্রেসে ইউক্রেনের জন্য ৬০ বিলিয়ন ডলারের একটি যুদ্ধ সহায়তা প্যাকেজ আটকে দেয় রিপাবলিকানরা। এরপর গত সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নের ৫০ বিলিয়ন ইউরোর একটি তহবিল আটকে দিয়েছে হাঙ্গেরি। যদিও ইউরোপের নেতারা বলে যাচ্ছেন, ইউক্রেনে সহায়তা বন্ধ করা হবে না।
২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকেই দখলদার রুশ বাহিনীর বিপক্ষে লড়াইয়ের জন্য গোলাবারুদের ঘাটতিতে রয়েছে ইউক্রেন। শীতের শুরুতে কিয়েভের পাল্টা আক্রমণ থেমে যাওয়ার উপক্রম। এই সময় রাশিয়া ইউক্রেনে আক্রমণের মাত্রা আরও বাড়িয়ে দিতে পারে। হঠাৎ যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের পিছুটানে যুদ্ধে ইউক্রেনের অবস্থা কঠিন হয়ে আসছে। চলতি মাসের শুরুর দিকে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউক্রেনের ফার্স্টলেডি ওলেনা জেলেনস্কা (President Zelensky) বলেন, পশ্চিমা সমর্থন ছাড়া মারা পড়ার মতো বিপদে পড়বে ইউক্রেনের মানুষ।
কবে রাশিয়া–ইউক্রেন যুদ্ধের অবসান ঘটবে?
সংবাদমাধ্যমে খবর, ইউক্রেনের সেনাপ্রধান ভ্যালেরি জালুঝনি ও রাশিয়ার সেনাপ্রধান ভ্যালেরি গেরাসিমভ গোপনে একটি আপসরফা করছেন, যা ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাবে। বিষয়টি নিয়ে ভ্যালেরি জালুঝনি সঙ্গে জেলেনস্কির সম্পর্কের টানাপোড়েনের গুঞ্জন রয়েছে। সংবাদ সম্মেলনে এ বিষয়ে ইউক্রেন প্রেসিডেন্ট জানালেন, জালুঝনির সঙ্গে তাঁর ‘কাজের সম্পর্ক’ রয়েছে। রাশিয়ার সঙ্গে বর্তমানে ইউক্রেনের দৃশ্যমান কোনো শান্তি আলোচনা নেই। এ বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে তেমন কিছু বলেননি জেলেনস্কি। জানালেন, তিনি ক্রিমিয়াসহ পূর্ণ ইউক্রেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমানা পুনরুদ্ধার করতে চাইবেন।
………………………………………………………………………………………………………………
পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩
পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯
PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩
ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।
এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।
[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)
[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)
Published on Wednesday, 20 December 2023, 1:40 pm | Last Updated on Wednesday, 20 December 2023, 1:40 pm by Bahok Desk









