
Table of Contents
Bahok News Bureau: ভারতীয় রেলের মাধ্যমে দেশের কোটি কোটি মানুষ যাতায়াত করে থাকে। বেশিরভাগ মানুষেরই রিজার্ভেশন করতে হয়। ভারতীয় রেলওয়ের নিয়ম অনুযায়ী, আপনি আপনার আইআরটিসি (IRCTC) অ্যাকাউন্ট থেকে অন্য কোনও ব্যক্তির টিকিট বুকিং করতে পারবেন না। যদি করেন তাহলে আপনার হতে পারে শাস্তি। ভারতীয় রেলে রিজার্ভেশন করার দুটি উপায় রয়েছে। প্রথমটি অনলাইন এবং দ্বিতীয়টি হল অফলাইনে। অনলাইনে আপনি ঘরে বসেই টিকিট বুক করে নিতে পারবেন। অন্যদিক অফলাইনের জন্য আপনাকে রেলের টিকিট কাউন্টারে গিয়ে বুক করতে হবে। সুতরাং অনলাইনেই টিকিট কাটা বেশি সহজ। এতে বারবার টিকিট কাউন্টারে যেতেও হবেনা ও ফর্ম ফিলাপ ইত্যাদির ঝামেলাও থাকছেনা। (Indian Railway IRCTC Account Rules)
করতে পারবেন না অন্য কারোর টিকিট বুকিং
সেই কারণে অনেকেই শুধুমাত্র আইআরসিটিসি-তে তাদের নিজস্ব অ্যাকাউন্ট তৈরি করে নিজের টিকিট বুক করেন। কিন্তু আপনি কি জানেন যে এরজন্য আইআরটিসি নিয়ম বানিয়েছে। ভারতীয় রেলওয়ের নিয়ম অনুযায়ী, আপনি আপনার নিজস্ব আইআরটিসি অ্যাকাউন্ট (IRCTC Account) থেকে অন্য কোনও ব্যক্তির টিকিট বুক করতে পারবেন না। কারণ এটি একটি অপরাধ। (Indian Railway IRCTC Account Rules)
দিতে হতে পারে ১০,০০০ টাকার জরিমানা
রেলওয়ে আইনের ১৪৩ ধারার অধীনে, শুধুমাত্র সেই ব্যক্তিই টিকিট বুকিং করতে পারবেন যাকে যাকে আনুষ্ঠানিকভাবে এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। সুতরাং যদি আপনি অন্য কারোর টিকিট বুকিং করেন তাহলে আপনাকে ১০,০০০ টাকার জরিমানা দিতে হতে পারে। একজন তার নিজস্ব আইআরসিটি আইডি থেকে মাসে মাত্র ১২ টি টিকিট বুক করতে পারবেন। যদি আইডি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা থাকে। তাহলে সে ২৪ টি টিকিট বুক কর তে পারবে।
আরও পড়ুন………
-
- IRCTC iPay Auto Pay Feature: এক পয়সাও দিতে হবে না টিকিট Waiting-এ থাকলে! দারুণ কাজের IRCTC-এর এই ফিচার
- UP Police Paper Leak Case: UP কনস্টেবল নিয়োগের প্রশ্নপত্র ফাঁসে গুজরাট কোম্পানীর হাত? অখিলেশের দাবিতে তোলপাড়
- Arvind Kejriwal Bail: হাইকোর্টে শুনানি শেষ না হওয়া পর্যন্ত জামিন স্থগিত, বিপাকে কেজরিওয়াল
পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯
PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩
ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।
এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।
[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)
[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২
Published on Friday, 21 June 2024, 6:32 pm | Last Updated on Friday, 21 June 2024, 6:32 pm by Bahok Desk








